Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    যমুনা লাইফের মুখ্য নির্বাহী ড. বিশ্বজিৎ মণ্ডলকে চাপে পড়ে অব্যাহতি

    জানুয়ারি ১৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণUpdated:জানুয়ারি ১৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ142
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    তারেক আবেদীন ●

    মাত্র ৪ মাস আগে দায়িত্বপ্রাপ্ত যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) অভিজ্ঞ বীমা নির্বাহী ড. বিশ্বজিৎ কুমার মণ্ডলকে সরে যেতে হলো। আজ (১৪ জানুয়ারি, ২০২৫) কোম্পানির চেয়ারমান বদরুল আলম খান স্বাক্ষরিত এক পত্রে (জেএলআইসিএল/প্রকা/বোর্ড এ্যাফেয়ার্স/২০২৫-৬০) ড. বিশ্বজিৎ কুমার মণ্ডলকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। খবর বিশ্বস্ত সূত্রের।

    গত ২৮ আগস্ট যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী ড. বিশ্বজিৎ কুমার মণ্ডলকে এ দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মার্চ থেকে ২০২০ সালের ৭ এপ্রিল পর্যন্ত দুই মেয়াদে দীর্ঘ ৬ বছর বিশ্বজিৎ কুমার মণ্ডল যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এর আগে ২০২২ সালের ২৪ মে থেকে ২০২৩ সালের ১৬ অক্টোবর অবধি তিনি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োজিত ছিলেন।  ১০ মাস তিনি পেশা থেকে বিরত ছিলেন।

    দেশের জীবন বীমা পেশায় ড. মন্ডলের কর্ম পরিধি বর্ণাঢ্য। ১৯৯৮ সালের ৪ নভেম্বর বেসরকারি খাতে পরিচালিত দেশের বৃহৎ জীবন বীমা প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন বিশ্বজিৎ কুমার মণ্ডল। পরে সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

    বিশ্বজিৎ কুমার মণ্ডল ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াস্থ আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ‘ফান্ড ইনভেস্টমেন্ট প্র্যাকটিসেস এন্ড দেয়ার ইম্প্যাক্ট অন স্টেকহোল্ডার্স অব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন বাংলাদেশ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

    তিনি ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে আইসিএবি থেকে সিএ (ইন্টামিডিয়েট), ২০১৩ সালে আইসিএবি থেকে সিএ (প্রফেশনাল স্টেজ) ডিগ্রি অর্জন করেন।

    এ ছাড়াও ২০০৪ সালে আইসিজিএবি’র ফেলো মেম্বার (এফসিজিএ) হন এবং ২০০৭ সালে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাতে প্রথম স্থান অধিকার করে টাইজার অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি দেশ বিদেশে বহু সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।

    দেশের বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি বিশ্বজিৎ কুমার মণ্ডল। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন নির্বাহী কমিটি (২০১৯-২১)’র সদস্য এবং সংগঠনটির লাইফ টেকনিক্যাল সাব-কমিটির সদস্য ছিলেন বিশ্বজিৎ কুমার মণ্ডল।

    পারিবারিক জীবনে একমাত্র সন্তানের অধিকারী মিতব্যয়ী ড. বিশ্বজিৎ কুমার মন্ডল বাগেরহাট জেলার মংলা থানার মৌখালি গ্রামে ১৯৬১ খ্রিষ্টাব্দের ২ মার্চ জন্ম।

    কি কারণে হঠাৎ ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো প্রশ্নের উত্তরে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান বদরুল আলম খান অর্থকাগজকে জানান, তাঁর কাজে কোন ধরনের অনিয়ম ও গাফিলতি ছিল না। কোম্পানির বৃহত্তর স্বার্থে কোম্পানির প্রতিষ্ঠাতা এমডি ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি দেওয়া হয়। যদিও একটি প্রাইভেট কোম্পানিতে পর্ষদ ব্যতিত কাউকে রাখা না রাখার ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই; তবুও এ সিদ্ধান্ত নিতে হয়েছে অনিচ্ছা থাকা সত্ত্বেও। কেননা, কদিন ধরে তাঁকে বাদ দেওয়ার জন্য ক্রমাগত চাপ আসছিল শুধু এটুকুই বলতে পারি। ●

    অকা/বিপ্র/জীবীকো/রাত/১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.