Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপ রফতানিকারকদের ঘাড়ে

    জুলাই ২৩, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক প্রবেশে ঘোষিত বাড়তি শুল্কভারের বোঝা এখন নতুন সংকট তৈরি করেছে। এ সংকট শুধু শুল্ক বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মার্কিন ব্র্যান্ড-ক্রেতারা এই বাড়তি শুল্কের একটি বড় অংশ বাংলাদেশের রফতানিকারক উদ্যোক্তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

    বিজিএমইএ ও বিকেএমইএ-সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানান, বর্তমানে ব্র্যান্ড-ক্রেতারা শুল্ক ভাগাভাগি করার প্রস্তাব দিয়ে দরকষাকষি শুরু করেছে। তারা রফতানিকারকদের কাছে জানতে চাইছে—ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক যদি বহাল থাকে, তবে কত শতাংশ অংশ রফতানিকারকরা বহন করবেন। এমনকি শুল্ক যদি কমে ৩০ শতাংশ, ২৫ শতাংশ বা ২০ শতাংশ হয়, তবে তাতেও কতটা অংশীদার হবেন তারা—এমন একাধিক বিকল্প প্রস্তাব রাখা হচ্ছে।

    এ নিয়ে কয়েকজন শীর্ষ রফতানিকারক জানিয়েছেন, অনেক ক্রেতা লিখিত প্রতিশ্রুতিরও চেষ্টা করছে। একজন বড় রফতানিকারক সমকালকে বলেন, “আমি কোনো ধরনের প্রতিশ্রুতি দিইনি। কারণ, সরকার শুল্ক কমাতে আলোচনায় আছে। এখন ৩৫ শতাংশ ধরে শুল্ক ভাগাভাগির প্রতিশ্রুতি দিলে ভবিষ্যতে শুল্ক কমলেও ক্রেতারা সেই প্রতিশ্রুতি থেকে আমাদের মুক্তি দেবে না। শেষ পর্যন্ত যদি ২০ শতাংশ শুল্ক হয়, তার পরও তারা একই ভাগ আদায় করবে।” পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি আরও জানান, এ ধরনের শর্তে সম্মত হলে শিল্পের জন্য বড় ঝুঁকি তৈরি হবে।

    রফতানি প্রক্রিয়ায় থাকা বা পাইপলাইনে থাকা তৈরি পোশাকের আনুমানিক মূল্য ২০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। উদ্যোক্তাদের অভিযোগ, কিছু ব্র্যান্ড-ক্রেতা এই পরিস্থিতি কাজে লাগিয়ে চলমান অর্ডারের দর কমাতে চাপ দিচ্ছে। অন্যদিকে নতুন রফতানি আদেশ অনেক ক্ষেত্রে স্থগিত রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উৎপাদন করা কারখানাগুলো আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

    চুক্তির নিয়ম অনুযায়ী, অর্ডার চূড়ান্ত হওয়ার পর পণ্যের নকশা বা মানে কোনো পরিবর্তনের সুযোগ থাকে না। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের জন্য উদ্যোক্তারা অনেক সময় লোকসান মেনে নিয়ে বিমানপথে পোশাক পাঠান। বর্তমান পরিস্থিতিতে সেটি আরও বড় আর্থিক চাপ তৈরি করতে পারে।

    বিজিএমইএর পরিসংখ্যান বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে সরাসরি রফতানি করে এমন কারখানার সংখ্যা ১ হাজার ৩২২। মোট সক্রিয় উৎপাদনকারী কারখানা দুই হাজারের বেশি। এছাড়া প্রায় ৫০০ কারখানা সাব-কন্ট্রাক্টে কাজ করছে। এর বাইরে বিকেএমইএর সদস্য কারখানা রয়েছে ৮৫০টি, যার মধ্যে ৩২৭টি যুক্তরাষ্ট্রে রফতানি করে। তবে কিছু কারখানা উভয় সংগঠনের সদস্য।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “যেসব কারখানা যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বেশি নির্ভরশীল—যেমন উৎপাদনের ৫০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রে রফতানি—তাদের পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। ক্ষতির পরিমাণ নির্ভর করছে শেষ পর্যন্ত শুল্কহার কত থাকে তার ওপর। যদি ঘোষিত ৩৫ শতাংশ কার্যকর হয়, আর প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার শুল্কহার কম থাকে, তাহলে আমাদের রফতানি ক্ষতিগ্রস্ত হবেই।”

    বিজিএমইএর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে রফতানি করেছে এমন কারখানার সংখ্যা ৮২২টি, যাদের রফতানি পরিমাণ প্রায় ১.২৭ বিলিয়ন ডলার। কারখানাগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করলে দেখা যায়—

    • মোট রফতানির ২১-৪০% যুক্তরাষ্ট্রে রফতানি করা কারখানা: ১৭৬টি

    • ৪১-৬০% রফতানি করা কারখানা: ৮৭টি

    • ৬১-৮০% রফতানি করা কারখানা: ৯১টি

    • ৮১-৯০% রফতানি করা কারখানা: ৪৬টি

    • ৯১-১০০% রফতানি করা কারখানা: প্রায় ১০০টি

    এই শেষ গ্রুপের কারখানাগুলো সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রে এই কারখানাগুলোর রফতানি মূল্য প্রায় ৭ বিলিয়ন ডলার। প্রতিটি কারখানায় গড়ে ১,৪০০ শ্রমিক কাজ করে। ফলে শুধু উদ্যোক্তারাই নন, শ্রমিকদের চাকরিও হুমকির মুখে পড়তে পারে।

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হলেও যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্কের কারণে প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে আগামী কয়েক মাসেই রফতানি অর্ডার আরও কমে যেতে পারে, যা অর্থনীতি ও কর্মসংস্থানে বড় আঘাত হানবে। ●
    অকা/তৈপোশি/ই/সকাল/২৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.