Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাঙ্গামাটি ও বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

    অক্টোবর ৩০, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পর্যটকদের জন্য রাঙ্গামাটি ও বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ১ নভেম্বর রাঙ্গামাটি, ৫ নভেম্বর খাগড়াছড়ি এবং ১০ নভেম্বর বান্দরবান জেলা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ৩০ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রশাসক এ ঘোষণা দেন। অর্থাৎ ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দ্ধিধায় রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন।

    ৩০ অক্টোবর রাঙ্গামাটি জেলা প্রশাসনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার কথা জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

    পাহাড় ঘেরা রাঙ্গামাটির বিশাল কাপ্তাই লেক, আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর রাঙ্গামাটিতে।

    পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলো রাঙ্গামাটি ভ্রমণ করতে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে সব প্রস্তুতি গ্রহণ করেছে।

    এদিকে আগামী সপ্তাহে পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। ১ নভেম্বর রাঙ্গামাটি, ৫ নভেম্বর খাগড়াছড়ি ও ১০ নভেম্বরের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক।

    ৩০ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ তথ্য জানান। সভায় পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাউছারসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রথম দিকে সীমিত আকারে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা যাতায়াত করতে পারবেন পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুরো বান্দরবান জেলা খুলে দেয়া হবে পর্যটকদের জন্য।

    ৭ অক্টোবর বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর পর্যন্ত তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণে প্রশাসনের প থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। পাহাড়ে সাম্প্রতিক সঙ্ঘাতময় পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ও অনাকাক্সিত পরিস্থিতি এড়াতে প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে। দীর্ঘ এক মাস ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। সেই সাথে বান্দরবানে বেশ কিছু হোটেল রিসোর্ট লোকসানের মুখে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

    বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে ২৮ অক্টোবর হোটেল মোটেল ব্যবসায়ীরা জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন করেন। এ দিকে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে সকালে যানবাহন ও হোটেল মোটেল রিসোর্টের শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে। ●

    অকা/পর্যটন/ফর/রাত/৩০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অতিরিক্ত চাপে আবাসন সঙ্কট
    দেশজুড়ে পর্যটকদের ঢল

    অনিন্দ্য সুন্দর পরিবেশ নিয়ে যাবে এক স্বপ্নীল রাজ্যে

    আন্তর্জাতিক ফাইটে সৌদিয়ার ৫০ শতাংশ ছাড়

    তিন দিনের পর্যটন মেলা ৩০ অক্টোবর থেকে শুরু

    প্রকৃতির অপার সৌন্দর্য খাগড়াছড়ি

    দেশব্যাপী পর্যটকের ঢল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.