Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অনিন্দ্য সুন্দর পরিবেশ নিয়ে যাবে এক স্বপ্নীল রাজ্যে

    সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিদ্রোহের স্মৃতিবিজড়িত ইতিহাস আর ঐতিহ্য ঘেরা মধুপুর। বংশাই নদীর কোণ ঘেঁষে অবস্থিত এই উপজেলার আছে সমৃদ্ধ প্রাকৃতিক অপরূপ দৃশ্য। ঐতিহাসিক মধুপুর গঢ়, জয়তেঁতুল গ্রামের ঝরনা, হরিণ ও বানরের আনাগোনা, চালা ও বাইদের মন ভোলানো চিত্রপট; সেই সাথে খাল-বিল। সব কিছু মিলিয়ে এক অনিন্দ্য সুন্দর পরিবেশ আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নীল রাজ্যে। আছে জাদুকরী স্বাদ ও ঘ্রাণের সুমিষ্ট আনারস। যা এ অঞ্চলের গর্বের প্রতীক।

    দূর-দূরন্ত থেকে আগত ভ্রমণপ্রেমিরা দেখলা পিকনিক স্পটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এখানকার উঁচু-নিচু পাহাড়ি রাস্তা, ঘন অরণ্য ভ্রমণপিপাসুদের মুহূর্তেই প্রফুল্ল করতে সহায়ক। দোখলা ওয়াচ টাওয়ার থেকে বনের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। দেখতে পাবেন বিরল প্রজাতির রক্ত চন্দন গাছ। বানর ও হনুমানের আনাগোনা আর পাখির কিচিরমিচিরে এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করে।

    ৩০ একর জায়গা নিয়ে ১৯৬৬ সালে মধুপুর জাতীয় উদ্যানে স্থাপন করা হয় লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। এখানে বন্যপ্রাণী ও তরুলতা আর শাল গাছের ঘনঘটা দেখে মনে হবে কোনো শিল্পীর নিখুঁত কারুকাজ। দোখলা পিকনিক স্পট থেকে কিছু দূর সামনে অগ্রসর হলেই চিত্রা হরিণের দেখা পাবেন। উল্লেখযোগ্য বানরের আনাগোনা দর্শনার্থীদের মুগ্ধ করে। ইদানীং লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে ময়ূর ও কচ্ছপ দেখতে পাবেন।

    চোখ জুড়ানো সারিবদ্ধ সুউচ্চ রাবার গাছ মনে প্রশান্তির প্রলেপ এঁকে দেবে। সহস্রাধিক গাছ নিয়ে প্রায় ৩ হাজার ১০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত পীরগাছা রাবার বাগান। এখান থেকে আপনি রাবার সংগ্রহের ধাপগুলো সম্পর্কে ধারণা পাবেন। সুশীতল ছায়াতলে আবৃৎ পীরগাছা রাবার বাগান মধুপুর বনের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে।

    মধুপুর মায়াবী প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ও মধুপুর জাতীয় উদ্যানের জন্য সুপরিচিত। সৌন্দর্যে মোড়ানো বিএডিসির সুদীর্ঘ ক্যাম্পাস শহরের ইট-পাথরের জঞ্জাল থেকে আপনাকে এক চিলতে ফুরসত দেবে। আনারসের রাজধানী খ্যাত মধুপুর বাসস্ট্যান্ডে আনারসের ভাস্কর্য দেখতে পাবেন।

    আনারসের জন্য প্রসিদ্ধ মধুপুরের আনারস বেচাকেনার বড় হাট অনুষ্ঠিত হয় জলছত্র নামক এলাকায়। এখানেই অবস্থিত বৃহত্তর কুষ্ঠ ব্যাধি হাসপাতাল। আছে সুবিশাল ভেষজ বনায়ন। কারিতাস সিল্ক ফ্যাক্টরি ও শোরুম। দুর্গাপুর গ্রামের পঞ্চপীরের মাজার এবং আম্বাড়িয়া গ্রামের জমিদার বাড়ি মধুপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

    মধুপুর শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নয় বরং ইতিহাস ও ঐতিহ্যে আপনাকে মুগ্ধ করবে। ভিন্ন মাত্রার ভ্রমণের অভিজ্ঞতা পেতে চাইলে লাল মাটি সমৃদ্ধ ও চালা ও বাইদের মন ভোলানো লুকোচুরির মধুপুর আদর্শ জায়গা। ●

    অকা/পর্যটন/ফর/রাত/১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    লোহিত সাগরে জাহাজে শুল্ক বসাবে হুথি বিদ্রোহীরা

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন
    ইরান যুদ্ধের ব্যয়ে চাপে পেন্টাগন, ফুরিয়ে আসছে তহবিল

    ইরানের নিয়ন্ত্রণে নেই হরমুজ প্রণালি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা

    আগস্ট মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম

    ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

    খায়রুল বাশার শেয়ারবাজারে নিষিদ্ধ

    অস্ট্রেলিয়ার রিলায়েবল কলেজ অব নার্সিং-এর সিইও হলেন আবদুল মতিন

    সৌদি আরবে ইডিসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

    ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

    অংশীদারত্ব জোরদারে আরএকে সিরামিকসের বিশেষ উদ্যোগ

    তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি

    ইউসিবির ডিএমডি হলেন সুফিয়া আক্তার

    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

    বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

    পাঁচ মাসে ১৫ নতুন প্রকল্প অনুমোদন, ব্যয় ৫৯ হাজার কোটি টাকা

    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

    চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট

    ভারত-বাংলাদেশ: অবিশ্বাস পেরিয়ে আস্থার নতুন যাত্রা

    নতুন গতিতে খানজাহান আলী বিমানবন্দর; ঘুরে দাঁড়াবে মোংলার অর্থনীতি

    ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং বিটিএসের বয়কট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.