রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে ২৯ এপ্রিল দুই শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেছেজেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিকের কাছে চেক দুটি হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. মুরাদ আহমেদ মৃধা এবং দর্শন বিভাগের শিক্ষার্থী শুভ রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান বীমা চুক্তি মোতাবেক ৪ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ। খবর বিজ্ঞপ্তির
অকা/জীবীকো/সখবি/দুপুর, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ
 
 

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version