Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কার – নীতি ও ব্যবস্থাপনা বিভাগ গঠনে অনুমোদন

    জানুয়ারি ২১, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাজস্ব আহরণ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে অর্থ মন্ত্রণালয়ের কাঠামোয় বড় ধরনের প্রশাসনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পৃথক করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

    প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের লক্ষ্যে সরকার ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে। এই অধ্যাদেশের মাধ্যমে রাজস্ব ব্যবস্থার নীতি নির্ধারণ ও বাস্তবায়ন—এই দুটি কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে আলাদা করার পথ সুগম হলো।

    এর আগে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, নতুন দুই বিভাগের দায়িত্ব বণ্টন, সাংগঠনিক কাঠামো এবং কোন পর্যায়ের কর্মকর্তারা কোন বিভাগে দায়িত্ব পালন করবেন—এসব বিষয়ে নীতিগত অনুমোদনের পরই কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন প্রক্রিয়া শুরু হবে।

    সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে এনবিআর ভেঙে এই দুটি পৃথক বিভাগ গঠন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো কর প্রশাসনকে আধুনিক করা, রাজস্ব আহরণ বাড়ানো এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। কাঠামোগতভাবে রাজস্ব নীতি বিভাগ নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সেই নীতির বাস্তবায়ন ও রাজস্ব আদায়ের দায়িত্বে থাকবে।

    রাজস্ব নীতি বিভাগের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে কর আইন প্রণয়ন, করহার নির্ধারণ, আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান এবং কর ফাঁকি রোধে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন। পাশাপাশি কর ফাঁকি ও কর ফাঁকির প্রবণতা বিশ্লেষণ ও মূল্যায়নও এ বিভাগের আওতাভুক্ত থাকবে।

    অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সরাসরি রাজস্ব আদায়ের মাঠপর্যায়ের কাজ পরিচালনা করবে। আয়কর, ভ্যাট ও শুল্ক আদায়, কর সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন, নিরীক্ষা ও তদারকি এই বিভাগের মূল দায়িত্ব। এনবিআরের বর্তমান জনবল ধাপে ধাপে এই বিভাগে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

    নিকার সভায় শুধু রাজস্ব প্রশাসন নয়, স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ—এই দুটি বিভাগ একীভূত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়।

    এ ছাড়া সভায় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার সম্প্রসারণে চারটি নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে। গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানাকে বিভক্ত করে আরও একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে মোট থানার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৩৯টি।

    সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের মোট ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব। ●

    অকা/রা/ই/সকাল/২১ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.