অর্থকাগজ ডেস্ক
মরক্কোর সঙ্গে উদ্বোধনী ম্যাচে ড্র করেছে ব্রাজিল। এই ফলাফল ভক্তরা মেনে নিতে পারেনি। বিশ্বমিডিয়ায় সমালোচনাও কম হয়নি। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ড্র খারাপ ফলই। তাইতো মরস্কোর সাথে ড্র করায় অনেকেই মনে করছেন, ব্রাজিল তাদের চিরচেনা ছন্দে নেই। এ অবস্থায় আরেক প্রতিপক্ষ হাইতিও কি ব্রাজিলকে রুখে দিতে পারবে?
ফিলদেলফিয়া স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবেলা করবে ব্রাজিল। সঙ্গতকারণেই এই ম্যাচের আগে ঘুরেফিরে আসছে আগের পরিসংখ্যান। হাইতির জন্য সেটা খুব সুখকর নয়।
এর আগে ব্রাজিলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে হাইতি। সবশেষ ম্যাচে ২০১৬ সালের জুনে ৭-১ গোলে ব্রাজিল হারিয়েছিল এই দলটিকে।
সবমিলিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলা তিন ম্যাচে মোট ১৭ গোল হজম করেছে হাইতি, ফেরত দিতে পেরেছে মাত্র ১টি।
ব্রাজিল ও হাইতির মুখোমুখি তিন ম্যাচের ফল
ব্রাজিল ৪: ০ হাইতি (২১ এপ্রিল, ১৯৭৪)
ব্রাজিল ৬: ০ হাইতি (১৮ আগস্ট ২০০৪)
ব্রাজিল ৭: ১ হাইতি (৮ জুন, ২০১৬)।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

