Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশি লোকসানে বিপিসি

    জুন ২৬, ২০২৪ ৫:৩৭ পূর্বাহ্ণ21
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চলতি অর্থ বছরে ১০ হাজার কোটি টাকারও বেশি লোকসান করতে পারে, বাজেট প্রণয়নের সময় সে প্রক্ষেপণই করা হয়েছিল। অথচ জ্বালানি তেল বিক্রি করে অর্থ বছর শেষে সংস্থাটির ৩ হাজার ৮০০ কোটি টাকার বেশি নিট মুনাফা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিগত কয়েক বছর ধরেই লোকসানের প্রাক্কলন করে উল্টো এভাবেই বিপুল অংকের লাভ করেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল আমদানি ও বিপণনকারী প্রতিষ্ঠানটি। স্থিতিশীল বাজার ও স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু থাকা সত্ত্বেও একই হিসাব কষতে মরিয়া বিপিসি আগামী অর্থ বছরও সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি লোকসানের প্রাক্কলন করেছে। সংশ্লিষ্টরা যদিও বলছেন, আগের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থ বছরও সংস্থাটি লাভে থাকবে।

    জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিপিসির জ্বালানি তেল বিক্রি করে লোকসানের কোনো প্রশ্নই ওঠে না। কারণ তারা বিশ্ব বাজারের সঙ্গে দাম সমন্বয় করছে। পাশাপাশি আগের বছরগুলোয় বিশ্ব বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হলে দেশের বাজারেও তারা অস্বাভাবিক হারে বাড়িয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বিপিসি ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ না করে বরং মুনাফার চিন্তাই বেশি করছে। তাদের যে লাভ-লোকসানের প্রাক্কলন, সেটি স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে না। তাই বিপিসির আর্থিক হিসাব নিরীক্ষার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে অডিট করার পরামর্শ বিশেষজ্ঞদের।

    এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ম. তামিম বলেন, ‘দেশের রাষ্ট্রায়ত্ত যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে অস্বচ্ছ বিপিসি। বেশ কয়েক বছর আগে বিপিসিকে একটা ঋণ দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক একটি সংস্থা তাদের আর্থিক বিষয়টি স্বচ্ছভাবে খতিয়ে দেখার জন্য বিদেশী অডিট ফার্ম দিয়ে নিরীক্ষার পরামর্শ দিয়েছিল, কিন্তু সেটি হয়নি। জ্বালানি তেল বিক্রিতে তারা লোকসানের প্রাক্কলন করছে, এখন তো লোকসানের প্রশ্নই ওঠে না। কেননা আন্তর্জাতিক বাজার থেকে যে দামে কিনবে সে দামেই বিক্রি করবে। অথচ সমন্বয় তো হচ্ছেই না, বরং এখানে তারা অনেক বেশি মুনাফা করছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তো এভাবে মুনাফা করতে পারে না।’

    বিপিসির আর্থিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে অনুমোদিত বাজেটে ৩ হাজার ৩৬৪ কোটি ৮৪ লাখ টাকা লোকসানের প্রাক্কলন করেছিল বিপিসি। পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে তা আরো বাড়িয়ে ৭ হাজার ৯৮৫ কোটি টাকা দেখানো হয়। অথচ জ্বালানি তেল বিক্রি করে ওই অর্থ বছর শেষে সংস্থাটির কর-পূর্ববর্তী মোট মুনাফা হয়েছিল ৬ হাজার ২৯৬ কোটি টাকা। আর কর-পরবর্তী নিট মুনাফা হয় ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। এ সময় সরকারি কোষাগারে আমদানি শুল্ক, ভ্যাট, লভ্যাংশ, আয়করসহ বিভিন্ন খাতে মোট ১৫ হাজার ৪৯২ কোটি ৬৫ লাখ টাকা জমা দিয়েছে বিপিসি। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের শুরুতে জ্বালানি তেল বিক্রি করে বিপিসির লোকসানের প্রাক্কলন ছিল ১০ হাজার ১৯ কোটি টাকা। অথচ সংশোধিত বাজেটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৩ হাজার ৮৪১ কোটি টাকা মুনাফা হবে সংস্থাটির। হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, চলতি ও বিগত দুই অর্থ বছরে বিপিসি মোট ৮ হাজার ৪২৭ কোটি টাকা নিট মুনাফা করবে। তাছাড়া চলতি অর্থ বছর বিপিসি তার বিক্রীত পণ্যের মোট (পরিচালন) ব্যয়ের প্রাক্কলন করেছিল ১ লাখ ১২ হাজার ৭৯ কোটি টাকা। যদিও অর্থ বছর শেষে সেই ব্যয় দাঁড়াচ্ছে ৭৯ হাজার ৬১৯ কোটি টাকা।

    বর্তমানে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে জ্বালানি পণ্য- ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম সমন্বয় করছে জ্বালানি বিভাগ। সে হিসাব বিবেচনায় নিলে বিপিসির জ্বালানি তেল বিক্রিতে লোকসান হওয়ার কথা নয়। তার পরও আগামী ২০২৪-২৫ অর্থবছরে জ্বালানি তেল বিক্রি করে ৫ হাজার ৫৬৩ কোটি টাকা লোকসানের প্রক্ষেপণ করেছে সংস্থাটি। এর যুক্তি হিসেবে জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল পরিস্থিতিকে ধরে নিয়েই এ প্রাক্কলন করা হয়েছে।

    জ্বালানি তেল বিক্রিতে লাভ ও লোকসানের প্রাক্কলনের বিষয়ে জ্বালানি বিভাগ ও বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হলেও এ নিয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে জ্বালানি বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘জ্বালানি তেলের দাম কেমন হতে পারে- বাজেট প্রণয়নের কয়েক মাস আগেই বিপিসির কাছ থেকে সে হিসাব নিয়ে বরাদ্দ দেয়া হয়ে থাকে। সে সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশি থাকলে বিপিসির লোকসান হবে বলে প্রাক্কলন করা হয়। তবে অর্থ বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে সে ক্ষেত্রে প্রাক্কলিত পরিস্থিতির পরিবর্তন হতে পারে।’

    বিশ্ব বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের অংশ হিসেবে চলতি বছরের ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এ পর্যন্ত চার দফা মূল্য সমন্বয় করা হয়েছে। এতে দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম দুই দফা কমেছে। বেড়েছেও দুই দফায়। তবে বিপিসির দাম নির্ধারণ প্রক্রিয়া, বিভিন্ন ধাপে জ্বালানি পণ্যের ব্যয় নিয়ে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে ভোক্তা অধিকার সংগঠনগুলোর।

    ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘বিপিসি কীভাবে জ্বালানি তেলের দাম হিসাব করে তার প্রক্রিয়া কখনো প্রকাশ করে না। অথচ জ্বালানির দাম নির্ধারণের আন্তর্জাতিক পদ্ধতি রয়েছে। কিন্তু এসবের তোয়াক্কা না করে বিপিসি জোরপূর্বক দাম নির্ধারণ করে ভোক্তাদের থেকে বাড়তি মূল্য নিচ্ছে। এটা এক ধরনের অন্যায়। তাদের বিরুদ্ধে ভোক্তাদের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার পক্ষ থেকেও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।’

    জ্বালানি তেল বিক্রিতে এক সময় বিপিসিকে ভর্তুকি দিত সরকার। কিন্তু ২০১৪-১৫ অর্থ বছরের পর থেকে সংস্থাটি মুনাফা শুরু করে। এরপর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত ৪৭ হাজার ৫০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে বিপিসি। এর মধ্যে কেবল ২০২১-২২ অর্থ বছরে ২ হাজার ৭০৬ কোটি টাকা লোকসান দেয় বিপিসি।

    জ্বালানি তেলের লাভ-লোকসানের প্রাক্কলন ও মুনাফার বিষয়ে জানতে বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ●

    অকা/জ্বালানি/ফর/সকাল/২৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

    এই বিষয়ে আরও সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.