Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

     রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েই চলেছে

    জুন ৬, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণUpdated:জুন ৬, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েই চলেছে।  গত জানুয়ারি-মার্চ; তিন মাসে এ খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৬ হাজার ৮০৫ কোটি টাকা। আর গত এক বছরের ব্যবধানে বেড়েছে ২৫ হাজার কোটি টাকার বেশি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষ রয়েছে জনতা ও অগ্রণী ব্যাংক। এই দুই ব্যাংকে মোট খেলাপি ঋণের প্রায় ৬০ শতাংশ। সার্বিকভাবে এ খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বৃদ্ধির জন্য এই দুই ব্যাংকই দায়ী। এক বছরের মধ্যে এই দুই ব্যাংকে যেভাবে খেলাপি ঋণ বেড়েছে, তা অন্যান্য ব্যাংকে তুলনামূলক কম। ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

    খাতসংশ্লিষ্টরা বলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের বেশিরভাগই রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠজনরা নিয়েছেন। তাই এসব ঋণ আদায় হচ্ছে না। তাই দিন দিন এসব ব্যাংকের খেলাপি ঋণ বাড়ছে। এসব ঋণ আদায়ে সরকারের সহায়তা প্রয়োজন। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খেলাপি ঋণ থেকে মুক্তি পাবে না। রাজনৈতিক কারণে ব্যাংকগুলো ঋণ দিতে থাকলে ভবিষ্যতে খেলাপি বাড়তেই থাকবে।

    তথ্যে বলা হয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৮৫ হাজার ৮৭০ কোটি টাকা, যা তিন মাস আগের চেয়ে ৮ দশমিক ৬০ শতাংশ বেশি। তিন মাস আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল ৭৯ হাজার ৬৫ কোটি টাকা। তিন মাসে বেড়েছে ৬ হাজার ৮০৫ কোটি টাকা। আর ২০২৩ সালের মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২৫ হাজার ২২৮ কোটি টাকা।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন মাসে সোনালী, জনতা, রূপালী এবং বেসিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। এ সময় অগ্রণী ও বিডিবিএলের খেলাপি ঋণ কমেছে। তবে এক বছরের ব্যবধানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ছাড়া বাকি পাঁচটি ব্যাংকেরই খেলাপি ঋণ বেড়েছে।

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের শীর্ষে জনতা ও অগ্রণী ব্যাংক। এ খাতের ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৬০ শতাংশই এই দুই ব্যাংকে। তথ্য অনুযায়ী, এ বছরের মার্চ পর্যন্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৩০ হাজার ৪৯৫ কোটি টাকা; যা মোট ঋণের ৩১ শতাংশ। তিন মাসে আগে অর্থাৎ গত বছরের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ৯ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৫ হাজার ৪৮৬ কোটি টাকা। আর গত বছরের মার্চে খেলাপি ছিল ১৫ হাজার ৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ১৫ হাজার ৪৯০ কোটি টাকা।

    দ্বিতীয় স্থানে থাকা অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ এ বছরের মার্চ পর্যন্ত কিছুটা কমেছে। মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৬৪ কোটি টাকায়, যা মোট ঋণের ২৮ শতাংশ। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ছিল ২১ হাজার ৪৭৬ কোটি টাকা। তিন মাসে খেলাপি কমেছে ৬১২ কোটি টাকা। তবে বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৫৮ কোটি টাকা। গত বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের স্থিতি ছিল ১৪ হাজার ৮০৬ কোটি টাকা।

    এদিকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এ বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৮৮ কোটি টাকা, যা মোট ঋণের ১৪ দশমিক ৮৪ শতাংশ। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১৩ হাজার ৩৪০ কোটি টাকা। আর গত বছরের মার্চে ছিল ১২ হাজার ৬৭ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ ১ হাজার ৩৪০ কোটি এবং বছরের ব্যবধানে বেড়েছে ২ হাজার ৯২১ কোটি টাকা।

    এ খাতের রূপালী ব্যাংকের এ বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে হয় ১০ হাজার ৩৫৭ কোটি টাকা, যা মোট ঋণের ২১ শতাংশ। গত ডিসেম্বর শেষে ছিল ১০ হাজার ৪৩ কোটি টাকা। আর গত বছরের মার্চ শেষে ছিল ১০ হাজার ২২৭ কোটি টাকা। তিন মাসে এ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৩১৪ কোটি টাকা এবং এক বছরের ব্যবধানে ১৩০ কোটি টাকা বেড়েছে।

    এছাড়া সংকটে থাকা বেসিক ব্যাংকের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে হয় ৮ হাজার ২৯২ কোটি টাকা, যা মোট ঋণের ৬৩ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ছিল ৮ হাজার ২০৪ কোটি টাকা। আর গত বছরের মার্চ পর্যন্ত ছিল ৭ হাজার ৪৭৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৮৮ কোটি এবং এক বছরের ব্যবধানে ৮১৭ কোটি টাকা বেড়েছে।

    এ বছরের মার্চ শেষে বিডিবিএলের খেলাপি ঋণ কমে দাঁড়িয়েছে ৮৯৪ কোটি টাকায়। গত ডিসেম্বর শেষে ছিল ৯৯৩ কোটি টাকা। আর গত বছরের মার্চ শেষে ছিল ১ হাজার ৬৩ কোটি টাকা। তিন মাসে বিডিবিএলের খেলাপি কমেছে ১১৯ কোটি এবং বছরের ব্যবধানে কমেছে ১৮৯ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের সদিচ্ছা যদি থাকে এবং বাংলাদেশ ব্যাংক যদি শক্ত অবস্থান নেয়, তাহলেই খেলাপি ঋণ কমানো সম্ভব। বাংলাদেশ ব্যাংক যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বলে দেয়, খেলাপি ঋণ আদায় করতে না পারলে পারফরম্যান্স নেতিবাচক ধরে সব রকম সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়া হবে। তাহলেই খেলাপি ঋণ আদায় কয়েকগুণ বেড়ে যাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। উল্টো ঋণখেলাপিদের আরও ছাড় দেয়া, সময় বাড়িয়ে দেয়া, সহজ শর্তে পুনঃতফসিল করার সুযোগ দেয়া হচ্ছে।’ ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.