অর্থকাগজ প্রতিবেদন ●
রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি চলতি বছরের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) হিসাব সমাপনীতে মুনাফায় অতীতের সব রেকর্ড ভেঙেছে। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম অর্ধবার্ষিকীতে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে ব্যাংকটি। ২ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে এ সাফল্য উদযাপন করেন। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়া ব্যাংকের জিএম, ডিজিএম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ ও বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি ●
অকা/ব্যাখা/ফর/সকাল/৩ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

