অর্থকাগজ প্রতিবেদন

পুঁজি বাজারে তালিকাভুক্ত ৪৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণার জন্য তারিখ জানিয়েছে। প্রতিষ্ঠানগুলো সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

৪৩টি কোম্পানির মধ্যে একমি ল্যাবরেটরিজের বোর্ড সভা ২৬ অক্টোবর বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।  আগের বছর কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এনার্জিপ্যাক পাওয়ারের বোর্ড সভা ২৬ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।  নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এবছরই প্রথম লভ্যাংশ দেবে।

এমআই সিমেন্টের বোর্ড সভা ২৭ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।  আগের বছর প্রতিষ্ঠানটি ১০ শতাংশ  নগদ লভ্যাংশ দেয়

ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের বোর্ড সভা ২৭ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আগের বছর প্রতিষ্ঠানটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়  আরএন স্পিনিংয়ের বোর্ড সভা ২৭ অক্টোবর বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। আগের ২ বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।

দুলামিয়া কটনের বোর্ড সভা ২৭ অক্টোবর বিকাল ৩টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। গত ৫ বছরে কোম্পানিটির কোন লভ্যাংশ দেওয়ার নজীর নেই।

কে অ্যান্ড কিউ এর বোর্ড সভা ২৭ অক্টোবর বেলা ২.৩০টায় অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ নগদ লভ্যাংশ দেয়

সিমটেক্সের এর বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর প্রতিষ্ঠানটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

জেমিনী সী ফুডের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।

সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর ২ বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।

অ্যারামিট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

জেনেক্স ইনফোসিস লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

অ্যারামিট সিমেন্টের লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল ৪ বছর কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি।

জিবিবি পাওয়ারের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

ইফাদ অটোস লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ৯ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

এপেক্স ফুডস লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১৫ শতাংশ  নগদ লভ্যাংশ দেয়

মোজাফফর হোসেন স্পিনিং মিলসের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

গোল্ডেন হার্ভেস্টের বোর্ড সভা ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।

এমএল ডাইংয়ের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১৫ শতাংশ  নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

জিপিএইচ ইষ্পাতের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

ফার কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪.৩০টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

ন্যাশনাল ফিড মিলের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ২ শতাংশ  নগদ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

তসরিফা ইন্ডাষ্ট্রিজের বোর্ড সভা ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।

দেশ গার্মেন্টসের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেয়

সামিট অ্যালায়েন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর বেলা ২.৩৫টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি ৮ শতাংশ  নগদ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

বিডি অটোকার্সের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

রংপুর ফাউন্ড্রির বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

এএমসিএল (প্রাণ) এর বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি ১ শতাংশ  নগদ লভ্যাংশ দেয়

প্যাসিফিক ডেনিমসের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ২৬ অক্টোবর বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

অ্যাসোসিয়েট অক্সিজেনের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

জেনারেশন নেক্সটের বোর্ড সভা ২৭ অক্টোবর বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। গেল ২ বছর কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি।

ইন্দোবাংলা ফার্মাসিটিকালসের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি ৪.৫০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ দেয়

অলিস্পিক এক্সেসোরিজের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এএফসি এগ্রোর বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর বেলা ১২টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

একটিভ ফাইনের বোর্ড সভা ৩০ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

আরডি ফুডের বোর্ড সভা ৩০ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

শেফার্ডের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।  গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

ফাইন ফুডের বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়

বিডি থাই এর বোর্ড সভা ২৭ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩ নগদ লভ্যাংশ দেয় এবং ৩ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিলো।

#

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version