Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    লেনদেন বেড়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে

    আগস্ট ১৪, ২০২৩ ৪:২৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    মানুষজনের আস্থা এবং অভ্যস্ততা বাড়ায় গত এক বছরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় ৪০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুনে এমএফএস ব্যবহার করে রেকর্ড ১.৩২ লাখ কোটি টাকা লেনদেন হয়েছে। এ নিয়ে টানা চারমাস ধরে বিকাশ, রকেটের মতো সার্ভিস ব্যবহার করে প্রতিমাসে লেনদেন হয়েছে ১ কোটি টাকার বেশি। 

    ২০২২ সালের একই মাসে ৯৪,২৯৪ কোটি লেনদেন হয়েছিল। এমনকি চলতি বছরের মে মাসের তুলনায় জুনে লেনদেন বেড়েছে প্রায় ২৪,০০০ কোটি টাকা।

    বিকাশের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, "পবিত্র ঈদুল আজহা ছিল জুন মাসে। স্বাভাবিকভাবেই ঈদের সময়ে লেনদেন অনেক বেড়ে যায়। মানুষজন কেনাকাটা করে, প্রিয়জনকে টাকা পাঠায়, বেতন-বোনাস, রেমিট্যান্সসহ দৈনন্দিন কাজে বিকাশের মতো এমএফএস ব্যবহার করেন। এসব কারণে লেনদেনের পরিমাণ বেড়েছে।" 

    "এছাড়া, ঈদ উপলক্ষে আমরা গ্রাহকদের বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি। ঈদ পরবর্তী সময়েও নতুন নতুন অফার দেওয়া হয়। মূলত গ্রাহকদের লেনদেনে আকৃষ্ট করা ও অভ্যস্ত করাই আমাদের লক্ষ্য," বলেন তিনি।

    খাত সংশ্লিষ্টরা বলছেন, এমএফএস চালু হওয়ার পর প্রথম দিকে সার্ভিসটি কেমন হবে, সেটি নিয়ে গ্রাহকেরা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছেন এমএফএসে আস্থা রাখা যায়। এ কারণেই এই খাতে লেনদেন খুব দ্রুত বাড়ছে। 

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ক্যাশ ইন, ক্যাশ আউট, রেমিট্যান্স, এবং স্যালারি ডিসবার্সমেন্টে (বেতন বিতরণ) গত জুন মাসে রেকর্ড লেনদেন হয়েছে। এরমধ্যে এমএফএস ব্যবহার করে স্যালারি ডিসবার্সমেন্ট দ্বিতীয়বারের মতো ৫,০০০ কোটির টাকা অতিক্রম করেছে। জুন মাসে এমএফএস ব্যবহার করে ১,০৮১ কোটি টাকার মোবাইল টকটাইম কেনা হয়েছে।

    শামসুদ্দিন হায়দার বলেন, অধিকাংশ গ্রাহকই দোকানে গিয়ে ফোন রিচার্জ করার ঝামেলা এড়াতে এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করেন। এরমধ্যে একটি বড় অংশই এমএফএস ব্যবহার করেন।

    কেন্দ্রীয় ব্যাংকের মতে, সুপারমার্কেট এবং ব্যবসায়ে এমএফএসের মাধ্যমে লেনদেনের পরিমাণ জুন মাসে প্রথমবারের মতো ৬,৫৯৫ কোটি টাকায় পৌঁছায়, যা আগের বছর ২০২২ সালের একই মাসে ৩,১২৭ কোটি টাকা ছিল। অর্থাৎ গত এক বছরে মার্চেন্ট পেমেন্টে বেড়েছে ১১১ শতাংশ।

    কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, "আমরা দেশকে ক্যাশলেস সোসাইটিতে পরিণত করতে চাচ্ছি। এ লক্ষ্যে এমএফএস খাত অনেক বড় ভূমিকা রাখছে। এমন অনেকে আছেন, যাদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টতা নেই, তাদেরকেও আমরা এমএফএসের মাধ্যমে ফর্মাল চ্যানেলে নিয়ে আসতে পেরেছি।" 

    "দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির একটি বড় অংশ এই মাধ্যম ব্যবহার করে লেনদেন করছে। এছাড়া, এমএফএস ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট বৃদ্ধিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। এতে দেশের অর্থনীতির গতিশীলতা বেড়েছে," যোগ করেন তিনি।

    গত জুন মাসে এমএফএস ব্যবহার করে সরকার ৪,০৬৭ কোটি উপবৃত্তি, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করেছে। এর আগে, কোভিডকালীন সময়েও এমএফএস ব্যবহার করে এই পরিমাণ টাকা বিতরণ করেনি সরকার।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে মোট এমএফএস গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২০.৭২ কোটি। কেবল এক মাসের ব্যবধানে গ্রাহক বেড়েছে ৩৩ লাখ। এই গ্রাহকরা শুধু জুন মাসেই ৫৭ কোটি টাকারও বেশি লেনদেন করেছেন, যা সর্বকালের সর্বোচ্চ।

    খাত সংশ্লিষ্টরা বলছেন, এমএফএসে মোট অ্যাকাউন্টের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেলেও একক গ্রাহকের সংখ্যা এত বেশি নয়। কারণ একজন গ্রাহক একাধিক এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, ফলে সংখ্যাটি বড় দেখায়।

    দেশে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাইক্যাশ এবং শিওরক্যাশের মতো বিভিন্ন এমএফএস দিচ্ছে এমন ব্যাংকের সংখ্যা বর্তমানে ১৩টি।

    অকা/ব্যাংখা/সকাল, ১৪ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    লেনদেন বেড়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.