Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শক্তিশালী পুঁজিবাজার গঠনে আসছে গোল্ডেন জুবিলি ফান্ড

    এপ্রিল ১১, ২০২২ ৭:৪২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে বাজারে আসছে গোল্ডেন জুবিলি ফান্ড। যা পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে ভুমিকা রাখবে এবং পূঁজিবাজারকে শক্তিশালী করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড) বিধিমালা-২০২১ এর অধীনে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠিত হয়েছে। ইতোমধ্যে সিএমএসএফ উদ্ভাবনী কাজ করার প্রস্তুতি গ্রহণ করেছে। এসব উদ্ভাবনী কাজের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড প্রবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ তহবিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে এবং এ লক্ষ্যে স্বাধীনতার মহিমান্বিত সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষকে কেন্দ্র করে এটি প্রবর্তিত হয়। এ তহবিলের নামকরণ করা হয়েছে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’।

    এ তহবিলের আকার ১০০ কোটি টাকা, যা একটি ক্লোজড-অ্যান্ড মিউচুয়াল ফান্ড, যার প্রতিটির অভিহিত মূল্য ১০ টাকা। আইসিবি এএমসিএলকে তহবিল ব্যবস্থাপক, ব্র্যাক ব্যাংককে হেফাজতকারী এবং বিজিআইসিকে ‘ট্রাস্টি’ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

    বিএসইসির চেয়ারম্যান বলেন, এ মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা এমনভাবে সাজানো হয়েছে যে, ফান্ডের আকার কখনোই হ্রাস পাবে না বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। বিশ্বব্যাপী পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড বৃহৎ ভূমিকা পালন করে এবং কমিশন দেশের মিউচুয়াল ফান্ডের প্রতি সাধারণ জনগণের উৎসাহ বাড়ানোর জন্য কাজ করছে। সুতরাং, বিনিয়োগকারীরা ভালো রিটার্ন আশা করতে পারেন।

    ঐতিহাসিক মার্চ মাসের শেষ কার্যদিবসে বিএসইসি ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট দলিল এবং বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করেছে। বিধিমালা অনুসারে, সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারীর কাছ থেকে অদাবিকৃত এবং অবণ্টিত নগদ বা স্টক ডিভিডেন্ড, অফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ এবং অবরাদ্দকৃত রাইট শেয়ার স্থানান্তর করার মাধ্যমে প্রাপ্ত বিনিয়োগকারীদের পক্ষে নগদ এবং স্টকের অভিভাবক হিসেবে কাজ করে।

    তহবিলে জমা করা নগদ বা স্টক যে কোনো সময়ে শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের দ্বারা যথাযথ দাবির ওপর ভিত্তি করে পরিশোধ বা নিষ্পত্তি করা হবে। সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়, অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা,

    বাজারের মধ্যস্থতাকারীদের ঋণ প্রদান, তালিকাভুক্ত সিকিউরিটিজ ধার দেওয়া এবং ধার নেওয়া এবং বিনিয়োগকারীদের দাবির নিষ্পত্তির মাধ্যমে বাজারে তারল্য নিশ্চিত করে এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সাহায্য করে। এ ফান্ডের ইস্যুয়ার হিসেবে কাজ করছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। আইসিবির নিজস্ব বিনিয়োগও রয়েছে ফান্ডে।

    গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের (জিজেএমএফ) স্বপ্নকে বাস্তবে পরিণত করার নেতৃত্ব দিচ্ছেন সিএমএসএফের চেয়ারম্যান। সিএমএসএফের চেয়ারম্যান বলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের বিনিয়োগকারীদের সুবিধার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে’।

    একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশের লক্ষ্যমাত্রায় এ ফান্ড ভূমিকা রাখবে। উন্নত দেশের যে স্বপ্ন আমাদের সামনে, সেখানে স্টক মার্কেট শক্তিশালী হতে হবে। আর সেটাই আমরা করছি।

    স্ট্যাবিলাইজেশন ফান্ডের সিইও মনোয়ার হোসেন বলেন, আমরা একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে কাজ করছি। এ ফান্ড বাজারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশীয় বিনিয়োগকারীরা যেমন এখানে তাদের বিনিয়োগের নিরাপত্তা ও মুনাফা পাবেন তেমনি তাদের আস্থার জায়গা হবে ফান্ড।

    আগামী ১১ এপ্রিল ফান্ডে ট্রাস্টি রেজিস্ট্রেশন হবে। প্রসপেক্টাস চূড়ান্ত করা হচ্ছে। প্রসপেক্টাস চূড়ান্ত করার পর ফান্ডের কার্যক্রম শুরু হবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। এরপরই আমরা বাজারে ভূমিকা রাখতে পারব। বাংলাদেশের শেয়ারবাজার এখন অনেক বড় হয়ে উঠেছে।

    দেশীয় বিনিয়োগকারীদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও এখন আগ্রহী হয়ে উঠছেন আমাদের শেয়ারবাজারে। এ ফান্ড শেয়ারবাজারে বহুমুখী কাজ করবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নিয়েই আমরা কার্যক্রম পরিচালনা করছি।

    #
    অকা/পুঁবা/দুপুর, ১১ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    শক্তিশালী পুঁজিবাজার গঠনে আসছে গোল্ডেন জুবিলি ফান্ড

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.