Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শিগগির খুলছে না হরমুজ প্রণালী

    আগস্ট ৬, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণUpdated:আগস্ট ৬, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা চলছে ওমানের সঙ্গে। তবে আলোচনায় অগ্রগতি হলেও দ্রুত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই, ফলে শিগগির খুলছে না হরমুজ প্রণালী, এমনটাই জানিয়েছেন ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র ও দুই আঞ্চলিক কর্মকর্তা।

    বুধবার রয়টার্সকে তারা জানিয়েছে, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে দ্রুতই সমঝোতা হয়ে যাবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আশাবাদ বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না। তাদের ভাষ্য, এখনো মতপার্থক্য রয়ে গেছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে।

    ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আলোচনায় থাকা একটি খসড়া চুক্তিতে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণের বিষয়টি রয়েছে। তবে প্রণালী পেরিয়ে বাইরে যাওয়া জাহাজের ক্ষেত্রে ইরানের ভূমিকা কী হবে, তা এখনো নিষ্পন্ন হয়নি।

    এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে নীতিগত ছাড় দেওয়া হয়েছে। তবে সেই নিয়ন্ত্রণের পরিধি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা এখনো চলছে।

    আঞ্চলিক আলোচকদের প্রস্তাব, জাহাজ পরিদর্শনের তদারকি উপসাগরীয় দেশগুলোর হাতে থাকবে। একই সঙ্গে জাহাজ চলাচলের জন্য কোনো অর্থ পরিশোধের ব্যবস্থা থাকলেও সেটি স্বেচ্ছামূলক হওয়া উচিত।

    অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকবে—এমন ব্যবস্থার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

    এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মঙ্গলবার দিনব্যাপী আলোচনা হয়েছে এবং হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান সমঝোতা থেকে সরে গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্রুত সমঝোতার সম্ভাবনাকে গুরুত্ব দেননি। তার ভাষ্য, আলোচনা অব্যাহত থাকলেও ওমানের সঙ্গে কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে বলে এখনই বলা যাচ্ছে না।

    আরেক ইরানি সূত্রের মতে, আলোচনার সবচেয়ে বড় বাধা এখন বিভিন্ন খুঁটিনাটি বিষয়। এমনকি ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    দক্ষিণ এশিয়ায় টাকার বড় চমক

    যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

    ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবের কাছাকাছি: ভারত

    জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শিগগির খুলছে না হরমুজ প্রণালী

    দক্ষিণ এশিয়ায় টাকার বড় চমক

    যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা

    বসুন্ধরায় আন্তর্জাতিক কফির অভিজ্ঞতা, শুরু হচ্ছে ক্যাফে আমাজন

    ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবের কাছাকাছি: ভারত

    জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.