Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শুরুতে ঊর্ধ্বমুখী, দিন শেষ পতন দিয়ে

    এপ্রিল ৮, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    টানা তৃতীয় দিনের মতো সূচক হারালো দেশের পুঁজিবাজার। বিগত কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই শুরু হয় পুঁজি বাজারের লেনদেন। কিন্তু বিক্রয়চাপের কারণে শেষদিকে এসে এ প্রবণতা ধরে রাখতে পারেনি বাজারগুলো। পতন দিয়েই শেষ হয়েছে লেনদেন। এর আগে চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবসেও সূচক হারায় বাজারগুলো।

    প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ১০ দশমিক ৮৭ পয়েন্ট হারিয়েছে। এ নিয়ে গত তিন দিনে সূচকটি ৩৩ দশমিক ৩১ পয়েন্ট হারাল। অন্য দুই সূচকের মধ্যে ৮ এপ্রিল ডিএসই-৩০ সূচকটির ৫ দশমিক ৮২ পয়েন্ট অবনতি ঘটলেও শরিয়াহ সূচকের ১ দশমিক ১৩ পয়েন্ট উন্নতি হয়েছে।

    অপর পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৮ দশমিক ১৫ পয়েন্ট কমেছে। সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি হয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৯৫ ও ১৩ দশমিক ১৭ পয়েন্ট।

    এ দিকে পুঁজি বাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিতের ল্েয ‘পুঁজি বাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়েছিল। এ গ্রুপে ১০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হলেও তাদের মধ্যে দুইজন এ কাজে আগ্রহ প্রকাশ না করায় নতুন সদস্য নিয়োগ দিয়ে ফোকাস গ্রুপ পুনর্গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসি ‘পুঁজি বাজার সংস্কার ফোকাস গ্রুপ’ পুনর্গঠনের বিষয়ে আদেশ জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    পুঁজি বাজার সংস্কার ফোকাস গ্রুপের নতুন দুই সদস্য হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক (লিস্টিং ডিপার্টমেন্ট হেড) মো: রবিউল ইসলাম এবং ইডিজিই এএমসি লিমিটেডের চেয়ারম্যান ও সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট মো: আসিফ খান।

    ফোকাস গ্রুপের অন্য সদস্যরা হলেন- প্রাইম ব্যাংক সিকিউরিটিজের এমডি এবং সিইও মো: মনিরুজ্জামান, মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: আশিকুর রহমান, এ কে খান সিকিউরিটিজের সিইও মুহাম্মদ মনিরুজ্জামান মিয়া, ক্যাল বাংলাদেশের এমডি ও কান্ট্রি হেড অ্যান্ড্রু দেশন পুষ্পরাজাহ, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশের (সিসিবিএল) জিএম ও সিটিও (ভারপ্রাপ্ত) এম ইমাম হোসেন, আহমেদ শেখ রায় অ্যান্ড কোং-এর পার্টনার শেখ তারেক জহির, আহমেদ হক সিদ্দিকী অ্যান্ড কোং-এর ম্যানেজিং পার্টনার মো: ওয়াদুদ আহমেদ এবং আইসিএবির সদস্য দীপক কুমার রায়।

    জানা যায়, পুঁজি বাজারের সঙ্গে সম্পৃক্ত কিন ইমেজের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পুঁজি বাজার সংস্কার ফোকাস গ্রুপ গঠিত হয়েছে। আগে গঠিত ‘পুঁজি বাজার সংস্কার টাস্কফোর্স’-এর পরামর্শে তাদের কাজে সহযোগিতা করতে এ ফোকাস গ্রুপ পুনর্গঠন করেছে বিএসইসি। এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত কমিশন সভায় পুঁজি বাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের পুঁজি বাজারের সুশাসন নিশ্চিত করার ল্েয গঠিত পুঁজি বাজার সংস্কার টাস্কফোর্স কর্তৃক ‘পুঁজি বাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

    এর আগে গত বছরের ৭ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বারিত আদেশে ‘পুঁজি বাজার সংস্কার টাস্কফোর্স’ গঠন করা হয়। টাস্কফোর্সের সদস্যরা হলেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর সিনিয়র পার্টনার এ এফ এম নেসার উদ্দীন, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মোস্তফা আকবর এবং অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

    বিএসইসির ওই আদেশে উল্লেখ করা হয়, টাস্কফোর্সের অধীনে বিভিন্ন ইস্যুভিত্তিক ফোকাস গ্রুপ থাকবে। প্রতিটি ফোকাস গ্রুপ নির্দিষ্ট বিষয়ে কাজ করবে এবং সংশ্লিষ্ট বিষয়ে টাস্কফোর্সের কাছে সুপারিশ পেশ করবে। এ ছাড়া প্রয়োজনে কমিশনকে অবহিত করে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ উপযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের সমন্বয়ে নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্কার এগিয়ে নিতে ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করবে।

    ৯ এপ্রিল ঢাকা শেয়ার বাজারে প্রধান সূচকটি ৫ হাজার ১৯৬ দশমিক ৭০ পয়েন্ট থেকে লেনদেন শুরু করে সকাল সোয়া ১১টার মধ্যে পৌঁছে যায় ৫ হাজার ২১৪ দশমিক ১৪ পয়েন্টে। এ পর্যায়ে সূচকটির প্রায় ১৮ পয়েন্ট উন্নতি রেকর্ড করা হয়। এখান থেকেই বিক্রয়চাপের মুখে পড়ে বাজারটি। টানা ১ ঘণ্টা বিক্রয়চাপ অব্যাহত থাকলে দুপুর সোয়া ১২টার ডিএসই সূচক নেমে আসে ৫ হাজার ১৮৮ পয়েন্টে। শেষদিকে এসে সাময়িকভাবে সূচকের উন্নতি ঘটলেও দিনশেষে ১০ দশমিক ৮৭ পয়েন্ট অবনতিতে ৫ হাজার ১৮৫ দশমিক ৮২ পয়েন্টে স্থির হয় সূচকটি।

    ৮ এপ্রিল ডিএসইর লেনদেনের শীর্ষস্থানটি আবার দখলে নেয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ দিন ২৪ কোটি ৩ লাখ টাকায় কোম্পানিটির ২২ লাখ ৬ হাজার শেয়ার হাতবদল হয়। ১৯ কোটি ৮৫ লাখ টাকায় ৭৪ কোটি ৫৭ লাখ শেয়ার বেচাকেনা করে লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে আসে একই গ্রুপের শাইনপুকুর সিরামিকস। ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরো ছিল যথাক্রমে বাংলাদেশ শিপিং করপোরেশন, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, ইস্টার্ন হাউজিং,স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই লি. ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।

    দিনের মূল্যবৃদ্ধির শীর্ষ কোম্পানি ছিল বিডি ল্যাম্প। ৮ এপ্রিল ৯ দশমিক ৯৩ শতাংশ দাম বাড়ে কোম্পানিটির। মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান ছিল বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ডেসকো ও বহুজাতিক সিমেন্ট কোম্পানি হাইডেলবার্গের দখলে। এ দুটি কোম্পানির মূল্যবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৮৭ ও ৮ দশমিক ৭৪ শতাংশ।

    অন্য দিকে দরপতনের তালিকার শীর্ষে ছিল জীবন বীমা কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। এ দিকে ৭ দশমিক ৯৩ শতাংশ দর হারায় কোম্পানিটি। দরপতনের শীর্ষ তালিকার অন্য কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য ছিল সেন্ট্রাল ফার্মা, ফু ওয়াং ফুড, মাইডাস ফিন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল ও নিউলাইন টেক্সটাইলস। ●

    অকা/পূঁবা/ফর/রাত/৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.