অর্থকাগজ প্রতিবেদন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে ২৩ জুন সপ্তাহের শেষ কর্ম দিবসের শেয়ার লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসইতে উত্থান হলেও দাম কমেছে বেশী ভাগ কোম্পানির শেয়ারে। আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২৯৮ পয়েন্টে।

খবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রের।

তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমে এসেছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০ কোটি ৬২ লাখ টাকা কম। গতকাল  ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ মোট ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অপর পঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

#

অকা/পুঁবা/ সন্ধ্যা, ২৩ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version