সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ইউএফএস ইকুইটি পার্টনার্স লিমিটেড এর মধ্যে সম্প্রতি ইউএফএসইপিএল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বিষয়ক ট্রাষ্ট চুক্তি সম্পন্ন হয়।

রাজধানীর গুলশানস্থ ইউএফএস ইকুইটি পাটনার্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ট্রাষ্টি হিসেবে স্বাক্ষর করেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং ইউএফএস ইকুইটি পাটনার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর কোম্পানী সচিব মোঃ মিজানুর রহমান এবং ইউএফএস ইকুইটি পাটনার্স লিমিটেড এর চীফ ইনভেষ্টমেন্ট অফিসার মোঃ আব্দুল আলিম, এসিএমএ, পরিচালন প্রধান মোঃ হাফিজুর রহমান রাজিবসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। খবর বিজ্ঞপ্তির ●

#

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version