Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ৫ কোটি ডলার

    জুন ৮, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ৫ কোটি ডলার। রেমিট্যান্স বাড়ার পরও দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ চলতি জুনের এক সপ্তাহের ব্যবধানে কমেছে ৫ কোটি ডলার। গত মে মাসের শেষ দিনে নিট রিজার্ভ ছিল এক হাজার ৮৭২ কোটি ডলার। গত বৃস্পতিবার দিনের শুরুতে ছিল ১ হাজার ৮৬৭ কোটি ডলার। আলোচ্য সময়ে রপ্তানি আয় কমে যাওয়া ও বকেয়া ঋণ পরিশোধের কারণে রিজার্ভ কমেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, গত মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৩ দশমিক ২৩ শতাংশ। রেমিট্যান্স বাড়ার ক্ষেত্রে এটি একটি রেকর্ড। গত বছরের মে মাসে বাড়েনি। বরং কমেছিল ১০ দশমিক ২৭ শতাংশ। মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ৩৯ লাখ ডলার। গত বছরের মে মাসে এসেছিল ১৬৯ কোটি ১৭ লাখ ডলার। ওই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৫৬ কোটি ২২ লাখ ডলার। এক মাসের যেমন রেমিট্যান্স বেড়েছে, তেমনি জুলাই মে এই ১১ মাসের হিসাবেও রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বেড়েছিল ১ দশমিক ১৩ শতাংশ।

    এদিকে মে মাসে রফতানি আয় কমেছে ১৬ দশমিক ০৬ শতাংশ। গত বছরের একই সময়ে বেড়েছিল ২৬ দশমিক ৬১ শতাংশ। তবে জুলাই মে সময়ের হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ওই সময়ে রফতানি আয়ের প্রবৃদ্ধি কমেছে। গত অর্থবছরের ওই সময়ে রফতানি আয় বেড়েছিল ৭ দশমিক ১১ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে বেড়েছে ২ দশমিক ০১ শতাংশ। ওই সময়ে রফতানি আয়ের প্রবৃদ্ধি কমেছে ৫ দশমিক ১০ শতাংশ। ওই সময়ে আমদানি ব্যয় সাড়ে ১৫ শতাংশ কমলেও বৈদেশিক ঋণ পরিশোধ বেড়ে গেছে। যে কারণে ডলার আয়ের চেয়ে খরচ বেশি হয়েছে। এতে কমেছে রিজার্ভ।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গত মে মাসের শেষ দিনে নিট রিজার্ভ ছিল ১ হাজার ৮৭২ কোটি ডলার। গত বৃহস্পতিবার (৬ মে) তা কমে দাড়ায় ১ হাজার ৮৬৭ কোটি ডলার। আলোচ্য সময়ে কমেছে ৫ কোটি ডলার। এদিকে গত এপ্রিলের শুরুতে রিজার্ভ ছিল ১ হাজার ৯৯৬ কোটি ডলার। এক মাস এক সপ্তাহের হিসাবে কমেছে ১২৯ কোটি ডলার। মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) দেনা পরিশোধের কারণে রিজার্ভ কমেছে।

    এদিকে আগামী জুলাইয়ের আগে বড় ধরনের কেন শোধ করতে হবে না। এছাড়া জুনের শেষ দিকে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি বাবদ মিলতে পারে ১১৫ কোটি ডলার। এসব কারণে জুনের শেষে রিজার্ভ প্রায় ১০০ কোটি ডলারের মত বেড়ে যাবে।  ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/৮ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.