অর্থকাগজ প্রতিবেদন ●
২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। করদাতারা ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেেিত এ সময় বৃদ্ধি করা হয়েছে। এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু'মেন রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন ২০২৩ অনুযায়ী ২০২৪-২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০শে নভেম্বর। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দণি, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী এবং ওই আদেশে উল্লিখিত বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে।
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের প থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়। এরই মধ্যে তিন লাখ ৭৫ হাজার করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। এর আগে ২০২৩-২৪ করবর্ষে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল।
সাধারণত ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময় নির্ধারণ করা থাকে। ওই দিন কর দিবস হিসেবে পালন করা হয়। তবে এবার অন্য কোনো একটি দিনে কর দিবস পালন করার পরিকল্পনা রয়েছে এনবিআরের। ●
অকা/আখা/ফর/রাত/১৭ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

