অর্থকাগজ প্রতিবেদন

বিধিনিষেধের কঠোর লকডাউনে দেশের বীমা অফিসগুলো ২৫ জুলাই থেকে ৫ আগস্ট সকাল ১০টা থেকে অপরাহ্ন ৩টা অবধি খোলা থাকবে। সীমিত সংখ্যক লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বীমা অফিসগুলোকে ৫ ঘন্টা খোলা রাখার নির্দেশ নিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৯ জুলাই সরকারি এ নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) ও উপ সচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বীমা প্রতিষ্ঠানগুলোকে এ আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আমদানি ও রফতানির স্বার্থে ব্যাংকিং কাজের পাশাপাশি বীমা সেবা প্রদান সংক্রান্ত কাজকর্ম অব্যাহত থাকবে। ব্যাংকিং কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আমদানি ও রফতানির কর্মাদি নির্বিঘ্ন রাখা, জীবন বীমাকারী মেয়াদপূর্তি ও মৃত্যু দাবি যথাসময়ে পরিশোধ, বীমাকৃত সম্পদ দুর্ঘটনায় পতিত হলে তার দাবি পরিশোধ ত্বরান্বিত করার জন্য তাৎক্ষণিকভাবে জরীপ কাজ পরিচালনা, স্বাস্থ্য বীমা সেবা প্রদানের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিস, বীমা উন্নয়ন প্রকল্প অফিস, বীমাকারীর প্রধান অফিস,কতিপয় গুরুত্বপূর্ণ শাখা অফিস এবং জরীপকারী প্রতিষ্ঠান অফিস উল্লেখিত সময়ে খোলা থাকবে বলে অর্থকাগজ এর প্রতিনিধিকেও জানানো হয়েছে। #

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version