Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচক কিঞ্চিৎ বাড়লেও সার্বিকভাবে মন্দা

    নভেম্বর ১৫, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অংশীজনদের সাথে বৈঠক এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ইনভেস্টমেন্ট করপোরেশন বা আইসিবিকে তিন হাজার কোটি টাকা তারল্য দেয়ার পরও পুঁজি বাজারে ইতিবাচক প্রভাব নেই বললেই চলে। উল্টো বিদায়ী সপ্তাহে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানি দর পতনের শিকার। পদক্ষেপে উত্থান ও পতনে সূচকে কিঞ্চিৎ পয়েন্ট ফিরলেও সার্বিকভাবে পুঁজি বাজার মন্দাতেই আছে। শেয়ার কেনার চাপ গড়ে ৬০ শতাংশ থাকলেও বিক্রির চাপও ৪০ শতাংশে ছিল। তবে পুরো সপ্তাহজুড়ে ব্যাংকিং খাতের শেয়ারগুলো বেচাকেনার চাপে ছিল বেশি। শতভাগ কেনার চাপে ছিল এন শ্রেণীর কোম্পানির শেয়ারগুলোয়। লেনদেনে নেতিবাচক অবস্থা দেখালেও ঢাকা স্টকে সার্বিকভাবে বাজারমূলধন ০.৪৩ শতাংশ বা ২ হাজার ৮৬৮ কোটি টাকা বেড়েছে বলে ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনার তথ্য থেকে জানা গেছে।

    ডিএসই ও সিএসইর তথ্য থেকে বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহে শেয়ার বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ল করা গেছে। বাজারের মূল সূচক গত সপ্তাহের তুলনায় ০.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সদ্য বিদায়ী সপ্তাহে গড়ে দুই স্টকেই ৫৫ শতাংশ কোম্পানি দর পতনের শিকার হয়েছে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি কোম্পানি। এর মধ্যে ১৪৮টির বা ৩৮.৫১ শতাংশের দর বেড়েছে, ২০৫টির বা ৫৩.৩৮ শতাংশের দর কমেছে, ৩১টির দর অপরিবর্তিত ছিল এবং ২৯টির লেনদেন হয়নি। ডিএসইর প্রধান সূচক সপ্তাহ শেষে ৩৯ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক ২০.৮৭ পয়েন্ট, শরিয়াহ ১.৬১ পয়েন্ট বেড়েছে। ডিএসএমই সূচক থেকে ১৫.৩৮ পয়েন্ট ঝরে গেছে। প্রধান সূচক এখন পাঁচ হাজার ৩৫৫.৩৩ পযেন্টে অবস্থান করছে।

    গড় লেনদেন টাকায় কমেছে ৮.৫৫ শতাংশ। মোট লেনদেন টাকায় কমেছে ১৪১ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা। আগের সপ্তাহের ৬০৫ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা লেনদেনের জায়গায় গেলো সপ্তাহে হয়েছে ৫৫৪ কোটি ২ লাখ ২০ হাজার টাকার। গড় শেয়ার বেচাকেনা কমেছে ২১.০৬ শতাংশ। ২২ কোটি ৯৪ লাখ ৪০ হাজারটি শেয়ার ও মিউচুয়াল ফান্ড বেচাকেনার জায়গায় গেলো সপ্তাহে হয়েছে ১১ কোটি ১১ লাখ ২০ হাজারটি। ফলে কমেছে চার কোটি ৮৩ লাখ ২০ হাজার। মোট লেনদেন কমেছে ২৫৮ কোটি ৯৬ লাখ টাকা। আগের সপ্তাহের তিন হাজার ২৯ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকার লেনদেনের বিপরীতে গেলো সপ্তাহে হয়েছে ২ হাজার ৭৭০ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার। আর মোট শেয়ার বেচাকেনা কমেছে ২৪ কোটি ১৬ লাখ। গেলো সপ্তাহে যেখানে ৯০ কোটি ৫৬ লাভ ২০ হাজার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বেচাকেনা হয়েছে, সেখানে আগের সপ্তাহে হয়েছিল ১১৪ কোটি ৭২ লাখ ২০ হাজারটি।

    ডিএসইতে বাজার মূলধনের অংশীদারিত্বে এ শ্রেণীর কোম্পানির শেয়ার প্রাধান্য বিস্তার করেছে ৮৭.২০ শতাংশ। এ ছাড়া বি শ্রেণীর কোম্পানি ৮.৪ শতাংশ, এন শ্রেণীর ১ শতাংশ এবং জেড শ্রেণীর ৩.২ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে একশত ভাগ কেনার চাপে ছিল এন শ্রেণীর শেয়ার। বাকি শ্রেণীর কোম্পানির শেয়ার গড়ে ৭৫ শতাংশ কেনার চাপে ছিল।

    সাপ্তাহিক দর বৃদ্ধিতে শীর্ষ ১০- ডিএসইর দেয়া তথ্য বলছে, বিদায়ী সপ্তাহটিতে ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে শামপুর সুগার মিলস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬.৯৪ শতাংশ। আর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের ২৪.৫৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২২.১০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২১.১৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২১.১২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১৯.১৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৮.৯৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৮.৪৬ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্সের ১৮.১৫ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ১৭.৫৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

    সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০- আর ডিএসইর লেনদেনের নেতৃত্বে গত সপ্তাহে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৩৯ শতাংশ। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা সিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৯ শতাংশ। এ ছাড়া ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড প্রতিদিন গড়ে ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫২ শতাংশ। প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১৪ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা, এমজেএল বিডির ১৪ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা এবং বিচ হ্যাচারি লিমিটেডের ১০ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০- বিদায়ী সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৮.৬৮ শতাংশ কমেছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্ট মিলসের ১৬.৪৮ শতাংশ, আরামিট সিমেন্টের ১৪.২৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩.৯৬ শতাংশ, এমবি ফার্মার ১৩.২৩ শতাংশ, মনোস্পুল পেপারের ১২.০৫ শতাংশ, নিউলাইন কোথিংসের ১১.৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১১.৩৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১০.৯১ শতাংশ এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১০.৪৮ শতাংশ শেয়ারদর কমেছে।

    সিএসইতে দর পতনে ৫৭.৯৬ শতাংশ কোম্পানি- চট্টগ্রাম স্টক মার্কেটে গেলো সপ্তাহে বেশির ভাগ কোম্পানি দর পতনের শিকার হয়েছে। শেয়ার বেচকেনাও কম। এক কোটি ৯৩ লাখ ৯ হাজার ২৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৬৯ কোটি ৮৬ লাখ ৫১ হাজার ৩১৪ টাকা বাজারমূল্যে। মূল্যসূচকের ক্ষেত্রে সিএএসপিআই ০.১৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ১.৩৫ শতাংশ এবং সিএসসিএক্স ০.৩২ শতাংশ বেড়েছে। লেনদেনে অংশ নেয়া ৩১৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৩৫.৯৮ শতাংশের বা ১১৩টির, দর পতনের শিকার ১৮২টিপ বা ৫৭.৯৬ শতাংশের এবং দর অপরিবর্তিত ১৯টির। বাজার মূলধনে অংশীদারিত্ব এ শ্রেণীর কোম্পানির ৭৯.৯৪ শতাংশ, বি শ্রেণীর ২২.৩১ শতাংশ, এন শ্রেণীর ১.৬৮ শতাংশ ও জেড শ্রেণীর ১.০৬ শতাংশ।

    পর্যালোচনায় রয়্যাল ক্যাপিটার বলছে, সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাজার এবং আর্থিক খাতকে স্থিতিশীল করার জন্য ব্যবস্থা গ্রহণ করায় বাজারের আশাবাদ বেড়েছে। সম্প্রতি, সরকার তারল্যটা বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করার ল্েয বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে তিন হাজার কোটি টাকার একটি সার্বভৌম গ্যারান্টি দিয়েছে। এ ছাড়া বেশির ভাগ কোম্পানির পজিটিভ আর্নিং প্রকাশিত হওয়ায় বাজার কিছুটা সক্রিয় হয়েছে। যদিও অনেক বিনিয়োগকারী তাদের পোর্টফোলিওতে আরো তি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছেন। গড় টার্নওভার ৮.৫৫ শতাংশ কমেছে। বাজার মূল্যের ভিত্তিতে সাতটি সেক্টর এই সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে টপ গেইনার ছিল বীমা, সেবা ও বিবিধ খাত। ১১টি সেক্টর এই সপ্তাহে শীর্ষ পতনে। মূল্য ও লেনদেনের দিক থেকে সার্বিকভাবে বিএসসি সবচেয়ে জনপ্রিয় ছিল। সপ্তাহের শেষে মেঘনা ইন্স্যুরেন্সের দর সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। মনোজপুলের দর সর্বাধিক হ্রাস পেয়েছে। সার্বিক অবস্থা পর্যবেণ করে বলা যায় যে, আগামী সপ্তাহে বাজারের সূচক কিছুটা নিম্নমুখী হওয়ার পাশাপাশি মাঝারি পরিমাণে লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১৫ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.