Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার ৯ এপ্রিল

    মার্চ ২৩, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণUpdated:মার্চ ২৩, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২৩ মার্চ বিকেলে রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংকের ইন্টরেনেটে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

    এপ্রিলে অনুষ্ঠিত হবে চার দিনের ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’। এ বিনিয়োগ সম্মেলনে ৫০টি দেশ থেকে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী ও প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া ৯ এপ্রিল সম্মেলনে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীামূলকভাবে ব্যবহার করা হবে।

    সংবাদ সম্মেলনে বিনিয়োগ সম্মেলনের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষে অন্তর্বর্তী সরকার এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সম্মেলন উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নেবেন।

    বিনিয়োগ সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা পরস্পরের মধ্যে যোগাযোগের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও বড় তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সুযোগ পাবেন। দল তিনটি হলো-বিএনপি, জাময়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করা যাবে, এমন পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। খাতগুলো হচ্ছে—নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি, তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হেলথকেয়ার।

    বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে ভালো সাড়া পেয়েছেন তাঁরা। ইতিমধ্যে ৫০টি দেশ থেকে প্রায় ৫৫০ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি আগ্রহ পাওয়া গেছে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান ও ভারত থেকে। এ ছাড়া প্রায় ২ হাজারের বেশি দেশি অতিথি সম্মেলনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

    সম্মেলনের প্রথম দুই দিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বড় ব্যবসা খাতের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকার বাইরে একাধিক অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করা হবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামে অবস্থিত কোরিয়ান ইপিজেড, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) ও নারায়ণগঞ্জে অবস্থিত জাপানি অর্থনৈতিক অঞ্চল। পাশাপাশি একই সময়ে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ, বিভিন্ন বাণিজ্য সংগঠন প্রভৃতিকে নিয়ে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। বিনিয়োগ সম্মেলনের মূল আয়োজন অনুষ্ঠিত হবে ৯ ও ১০ এপ্রিল। ৯ এপ্রিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধান উপদেষ্টা এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন।

    আমরা মনে করছি, বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশ আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। আমরা বিদেশি বিনিয়োগকারীদের কাছে এ বার্তা দিতে চাই। বাংলাদেশের এখন যে অবস্থা, সে প্রকৃত তথ্যই তাদের দিতে চাই। তারা সশরীর দেশে এসে সেই বাস্তবতা উপলব্ধি করুক, সেটিই আমরা চাই। ●

    অকা/আখা/ফর/রাত/২৩ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.