অর্থকাগজ ডেস্ক>
ন্যাটো জোটে স্পেনের ভূমিকার তীব্র সমালোচনা করে দেশটিকে ‘খারাপ অংশীদার’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে চলতি বছরের মার্চে স্পেন ঘোষণা দেয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে না। পাশাপাশি যুদ্ধসংশ্লিষ্ট মার্কিন সামরিক বিমানগুলোর জন্য স্পেনের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, স্পেনের ওই সিদ্ধান্তের পর থেকেই ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। ট্রাম্পের সর্বশেষ নির্দেশ দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

