Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৬ বৈশাখ, ১৪৩৩ | ২৯ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ১০ বছর শুল্কমুক্ত সুবিধা চান অটোগ্যাস ব্যবসায়ীরা

    মে ১৯, ২০২৪ ৩:৫১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অটোগ্যাসে শুল্কমুক্ত সুবিধা চান অটোগ্যাস স্টেশন মালিকরা। তাদের দাবি, অটোগ্যাস স্টেশনকে আগামী ১০ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা এবং এ খাতে ৭ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে হবে, যাতে ভোক্তা পর্যায়ে এলপিজি আরো সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা যায়।

    ১৮ মে রাজধানীর একটি ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব দাবি জানান বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সিরাজুল মাওলা। ‘পরিবেশবান্ধব তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে দেশীয় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। ব্যবসা প্রসারে এলপিজি অটোগ্যাস স্টেশনকে আগামী ১০ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা প্রদান করতে হবে। এছাড়া ৭ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে হবে, যাতে ভোক্তা পর্যায়ে এলপিজি আরো সাশ্রয়ী হয়ে ওঠে।’

    ‘২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনায় আমাদের পক্ষ থেকে এ প্রস্তাবগুলো জোরালোভাবে উপস্থাপন করেছি। আশা করছি এনবিআর আমাদের এ যৌক্তিক দাবিগুলো মেনে এ খাতের উন্নয়নে সহযোগী ভূমিকা রাখবে।’

    সভায় এলপি গ্যাস বিতরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, অ্যাসোসিয়েশনের সদস্য ও দেশের ৬৪ জেলা থেকে এলপিজি অটোগ্যাস স্টেশন এবং কনভার্সন ওয়ার্কশপের ৫০০ জনের বেশি মালিক বা প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বসুন্ধরা এলপিজির পক্ষ থেকে স্মারকটি গ্রহণ করেন বসুন্ধরা এলপি গ্যাসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. ফয়সাল আলম ভূইয়া।

    অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাসিন পারভেজ গত বছরের বার্ষিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

    বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সিরাজুল মাওলা বলেন, ‘ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কাজ করছি। বিইআরসি লাইসেন্স ইস্যু ও নবায়ন ফি কমানো এবং লাইসেন্সপ্রাপ্তি সহজ করতে কাজ করা হয়েছে। এরই মধ্যে এর সুফল আমরা পাচ্ছি। সরকারি যানবাহন এলপিজিতে কনভার্ট, মোটরসাইকেল এলপিজিতে কনভার্ট, অটোরিকশা রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা আরোপসহ নানা বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।’

    এলপিজি সরবরাহকারী বিভিন্ন কোম্পানির প্রতিনিধি তাদের বক্তব্যে বলেন, কোনো এলপিজি কোম্পানি তাদের ভোক্তাদের এলপিজি পরিমাণে কম দেয় না। সব কোম্পানিই তাদের ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখতে চায়। তাই পরিমাণে কম দেয়ার কোনো প্রশ্নই আসে না।

    অনেক স্টেশন মালিক চুক্তিবদ্ধ কোম্পানির বাইরেও এলপিজি নিচ্ছেন। একাধিক কোম্পানির কাছ থেকে গ্যাস নেয়ার কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং বাজারে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তাই এলপিজি কোম্পানিগুলোর প্রতিনিধিরা স্টেশন মালিকদের চুক্তির বাইরে কোনো কোম্পানির কাছ থেকে এলপিজি না নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

    অপারেটরা আরো বলেন, বিইআরসি স্টেশন মালিকদের অটোগ্যাস লিটার প্রতি বিক্রিতে কমিশন ৮ টাকা নির্ধারণ করে দিয়েছেন। কমিশনটি ৮ টাকার পরিবর্তে ১০ টাকা করার জন্য বিইআরসিতে প্রস্তাব দেয়ার জন্য পরামর্শ দেন। এ প্রস্তাব বাস্তবায়নে স্টেশন মালিকদের পাশে থাকবে এলপিজি কোম্পানিগুলো।

    উল্লেখ্য, এলপিজি অটোগ্যাসকে বিকল্প জ্বালানি হিসেবে সাশ্রয়ী দামে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অটোগ্যাস স্টেশন এবং কনভার্সন ওয়ার্কশপের মালিকদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’ ২০১৯ সালে যাত্রা করে। বর্তমানে দেশে এলপিজি অটোগ্যাস স্টেশনের সংখ্যা প্রায় এক হাজার।

    অকা/অটোগ্যাসশিবা/ফর/সকাল, ১৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    অটোগ্যাস শুল্কমুক্ত সুবিধা

    এই বিষয়ে আরও সংবাদ

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    জ্বালানি দামের চাপ – কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

    জ্বালানির দাম বাড়ায় বছরে অতিরিক্ত ১১ হাজার কোটি টাকার চাপ

    এক মাসে দ্বিগুণ চাপ
    এলপিজির দামে লাগামহীন ঊর্ধ্বগতি

    এলপিজির দাম আবার বাড়ল – ১২ কেজি সিলিন্ডার ১,৯৪০ টাকা

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাজি ইতালি

    হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো ইরানের টোল আদায়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.