অর্থকাগজ প্রতিবেদন

২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন করা হয়েছে। ১৬ মে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থ বছরে উন্নয়ন কার্যক্রমের জন্য এ বরাদ্দ অনুমোদন করা হয়। আগামী অর্থ বছরের এডিপিতে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা চলতি ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দের চেয়ে মাত্র ২ হাজার কোটি টাকা বেশি।

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, আগামী অর্থ বছরের এডিপিতে মোটাদাগে ১৫টি খাত ৯৬ শতাংশের বেশি বরাদ্দ পাচ্ছে। পরিবহন ও যাতায়াত; বিদ্যুৎ ও জ্বালানি; শিক্ষা; স্বাস্থ্য ছাড়া অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ণ খাতে ২৪ হাজার ৮৩৬ কোটি টাকা; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৭ হাজার ৯৮৬ কোটি টাকা; পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ১১ হাজার ৮৯ কোটি টাকা এবং কৃষি খাত ১৩ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে।

অকা/আখা/প্র/বিকেল, ১৬ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

 

 

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version