অর্থকাগজ প্রতিবেদন ●
জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে ১৫ মে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ১ জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে। পরে গ্রাহক পর্যায়ে দাম কমবে। মোবাইল কোম্পানিগুলোকে বলতে চাই, দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট দিতে চাই। ●

অকা/তপ্র/ফর/রাত/১৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 10 months আগে

Leave A Reply

Exit mobile version