অর্থকাগজ প্রতিবেদন ●
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাস-পরীাসহ সকল প্রকার একাডেমমিক কার্যক্রম ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আবাসিক হলগুলোর কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯ সেপ্টেম্বর রাতে অনলাইনে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে। এ ছাড়াও কাস পরীাসহ একাডেমিক কার্যক্রম শুরু হবে। এ ছাড়াও ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিার্থী শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। আবু সাঈদ হত্যাকাণ্ডের পর দিন ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসি পদে যোগদান করেন ড. মো: শওকত আলী। ওইদিন দুপুরে তাকে ভিসি হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রাত ৮টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সব বিভাগের শিার্থী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ভিসি প্রফেসর ড. মো: শওকত আলী। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টায় তিনি শিক-শিার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নিহত আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ভিসি। ১৯ সেপ্টেম্বর সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ডিনস কমিটি, বিভাগীয় প্রধান, দফতর ও শাখাপ্রধানসহ শিক-কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন ভিসি প্রফেসর ড. মো: শওকত আলী। পরে রাতে ক্যাম্পাসের ৩টি হলে গিয়ে শিার্থীদের সাথে কথা বলেন। ●

অকা/শিখা/ফর/বিকাল/২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version