দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বৃহত্তর ঢাকা এরিয়া ৩ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ১৩ এপ্রিল কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

এসময় তিনি বলেন, আমারা ২০২৪ সালে প্রায় ২১শ’ কোটি টাকা বীমার প্রিমিয়াম আয় করেছি এবং দাবি পরিশোধ করেছি ১২শ’ ৫ কোটি টাকা। এটাই আমাদের শ্রেষ্ঠত্ব। বীমা দাবি পরিশোধকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি। ২০২৫ সালে আমরা আরো বেশী দাবি পরিশোধের উদ্যোগ নিয়েছি।

মো. কাজিম উদ্দিন আরো বলেন, সময়মতো দাবি পরিশোধ করা হলে বীমা গ্রাহকের হার বাড়বে। বাংলাদেশে জীবন বীমার অপার সম্ভবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। এতে দেশ ও জনগণের কল্যাণ সাধিত হবে।

কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম ও ভাইস প্রেসিডেন্ট মো. ওয়ালী উল্লাহ।

সভায় বৃহত্তর ঢাকা এরিয়ায় সিনিয়র পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহ এরিয়া প্রধান ডিভিপি মো. মুশফিকুর রহমান, নেত্রকোনা এরিয়া প্রধান ডিভিপি পারভেজ উল্লাহ খান, টাঙ্গাইল এরিয়া প্রধান ডিভিপি নিখিল চন্দ্র বণিক, দোহার এরিয়া প্রধান ডিভিপি নয়ন কুমার রায়, জামালপুর এরিয়া প্রধান ডিভিপি আজিজুল হক, কিশোরগঞ্জ এরিয়া প্রধান এভিপি এ কে এম আসাদ উল্লাহ খান ও বিভিন্ন জোন প্রধানসহ প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। খবর বিজ্ঞপ্তির ●

অকা/জীবীকো/সখবি/ফর/রাত/১৩ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version