অর্থকাগজ প্রতিবেদন>

চলতি আগস্ট মাসের প্রথম ৮ দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে আসা ৬৪০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৪২ দশমিক ৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬-৮ আগস্ট পর্যন্ত তিন দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ০ শতাংশ, যা বিদেশে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ধারাবাহিক শক্তিশালী আয় প্রবাহের প্রতিফলন।

সর্বশেষ হালনাগাদ 11 hours আগে

Leave A Reply

Exit mobile version