এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসাসফল কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ের হল রুমে গতকাল (২১ আগষ্ট) Monthly Business Planning Meeting-2024 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জুলাই মাসের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান এবং সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ফুলদিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আরিফ সিকদার, চেয়ারম্যান- দাবি কমিটি, এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান- নির্বাহী কমিটি এবং হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ)। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবকো/সখবি/সকাল/২২ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

