ফিচার ফোনেই এখন মিলছে সম্পূর্ণ স্মার্টফোনের স্বাদ। সাথে ফোরজি নেটওয়ার্ক। সেই সাথে আরো কিছু বাড়তি সুবিধা। বাংলাদেশে প্রথমবারের মতো বাজারে এলো দেশীয় ব্র্যান্ডের ডেডিকেটেড ফোরজি ফিচার কাউড ফোন এক্সট্রা, মডেল আর২৪। ফোনটির নির্মাতা বাংলাদেশী প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। মাত্র ২ হাজার ৪৯৯ টাকার এই ফোনে রয়েছে ২ জিবি পর্যন্ত ডাটা স্টোরেজ সমতা। মোট চারটি আকর্ষণীয় রঙে বাজারে এই ফোন পাওয়া যাচ্ছে।
এক্সট্রা আর২৪ ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া বাটন। ফোনের মূল বাটনগুলোর মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য পৃথক বাটন রয়েছে, যেগুলো একবার প্রেস করলেই ব্যবহারকারী সরাসরি তাদের নিজস্ব আইডিতে চলে যাবেন। এই বৈশিষ্ট্য ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতাকে আরো সহজ ও দ্রুত করে তুলেছে। খবর বিজ্ঞপ্তির ●
অকা/টেলিযোগাযোগ/সখবি/ফর/সন্ধ্যা/৫ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 8 months আগে
