Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রচলিত ব্যাংকে বন্ধ হচ্ছে শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম

    নভেম্বর ১৬, ২০২৪ ৫:২৪ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    খসড়া ‘ইসলামী ব্যাংক-কোম্পানি আইন, ২০২৪’ অনুসারে—একটি ব্যাংক প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামি ব্যাংকিং চালিয়ে যেতে পারবে না। কেননা, কেন্দ্রীয় ব্যাংক চায় প্রচলিত ও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য সমান ক্ষেত্র তৈরি হোক। গত জুন পর্যন্ত ৩০ প্রচলিত ব্যাংক তাদের ৩৩ শাখা ও ৬৮৮ উইন্ডোর মাধ্যমে ইসলামি ব্যাংকিং সেবা দিয়ে এসেছে।

    আইন কার্যকর হলে ব্যাংকগুলোকে ব্যবসার ধরন পরিবর্তন করতে হবে অথবা ইসলামি ব্যাংকিং সেবা দেওয়ার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে হবে।

    খসড়া আইন তৈরি কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘প্রচলিত ব্যাংকগুলো যদি ইসলামি ব্যাংকিং সেবা দেয়, তাহলে প্রচলিত ও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য সমান সুযোগ থাকে না।’

    বিশ্বব্যাপী এই প্রথা চললেও কয়েকটি দেশে ইসলামি ব্যাংকিং রাখার নিয়ম আছে।

    প্রচলিত ও ইসলামি ব্যাংকিংয়ের মধ্যে মৌলিক পার্থক্য সুদ। প্রচলিত ব্যাংকগুলো সুদ দেয় বা নেয়। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো মুনাফা ভাগাভাগি করে।

    ১৯৮৩ সালে দেশে শুরু হওয়া শরিয়াহভিত্তিক ব্যাংকিং আইন বা কার্যকর দিকনির্দেশনা ছাড়াই দ্রুত জনপ্রিয় হওয়ার প্রেক্ষাপটে এই খসড়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

    গত জুন পর্যন্ত ব্যাংকিং খাতের মোট সম্পদের ২৩ দশমিক ৬৫ শতাংশ, আমানতের ২৬ দশমিক ২৩ শতাংশ ও বিনিয়োগের ২৮ দশমিক ২৪ শতাংশ ইসলামি ব্যাংকিংয়ের।

    বর্তমানে শরিয়াহভিত্তিক ১০টি পূর্ণাঙ্গ ব্যাংক আছে। এগুলোর মধ্যে কয়েকটি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোয় অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে।

    তিনি আরও বলেন, ‘খসড়া তৈরির কমিটি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান বিধান ও অন্যান্য দেশে ইসলামি ব্যাংকগুলোর আইন পর্যালোচনা করে আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়াটি তৈরি করছে।’

    গত ৯ অক্টোবর গভর্নর অনুমোদিত খসড়াটির ওপর মতামত নিচ্ছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।

    বর্তমানে যে ৩০ প্রচলিত ব্যাংক ইসলামি ব্যাংকিং সেবা দিচ্ছে, আইন কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে সেগুলোকে লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে তাদের পছন্দের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে।

    এরপর ব্যাংকগুলো পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হতে অথবা শরিয়াহভিত্তিক কার্যক্রম বন্ধ করতে তিন বছর সময় পাবে। বিশেষ ক্ষেত্রে মেয়াদ এক বছর বাড়ানো যেতে পারে।

    তবে দায় পরিশোধ না হওয়া বা আমানত ও ঋণের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্যাংকগুলো অন্য ধরনের ব্যাংকিং ব্যবস্থা চালিয়ে যেতে পারবে।

    এই আইনে নিবন্ধিত হওয়া ইসলামি ব্যাংকের নামে ‘ইসলাম’ শব্দটি ব্যবহার করতে হবে।

    ইসলামি ব্যাংকিং সেবা দেওয়া ছাড়া অন্য উদ্দেশ্যে সহযোগী প্রতিষ্ঠান গঠন বা সহযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্দেশ্যে ইসলামি ব্যাংকিং প্রতিষ্ঠান বিদ্যমান প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা শেয়ার কিনতে পারবে না।

    আইনের অধীনে কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ উপদেষ্টা পর্ষদ গঠন করবে।

    যে ব্যবসায় শরিয়াহর অনুমতি নেই, সেখানে ইসলামি ব্যাংক জড়িত হবে না।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা আইনটিকে স্বাগত জানাই। এটি দরকার। তবে প্রচলিত ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার এটা সঠিক সময় নয়।’

    দু-তিনটি ব্যাংক ছাড়া শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো নয়।

    তিনি আরও বলেন, ‘এ অবস্থায় বিধিনিষেধ দেওয়া হলে প্রচলিত ব্যাংকের (শরিয়াহ শাখা বা উইন্ডো) গ্রাহকরা উপযুক্ত বিকল্প পাবেন না। তারা ক্ষতিগ্রস্ত হবেন।’

    এখন ইসলামি ব্যাংকিং শাখা ও উইন্ডো পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোর চেয়ে ভালো করছে বলে মনে করেন তিনি।

    তার ভাষ্য, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বিদেশি ব্যাংক প্রচলিত ও ইসলামি ব্যাংকিং দুটোই চালু রেখেছে। যদি আলাদাভাবে হিসাব রাখা যায় তাহলে ইসলামি ব্যাংকিংয়ে সমস্যা নেই।’

    সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বাধা দেওয়ার চেয়ে নির্দেশিকা ও তদারকি গুরুত্বপূর্ণ।’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মো. মাইন উদ্দিন বলেন, ‘দেশে প্রচলিত ব্যাংকগুলো যখন দেখল বেশি মুনাফা ও গ্রাহক পাওয়ার সম্ভাবনা আছে। তখন তারা ইসলামি ব্যাংকিং শাখা ও উইন্ডো খুলে।’

    তিনি আরও বলেন, ‘এসব ধারাসহ আইন পাস হলে ব্যাংকগুলো বিশেষ দিকে মনোযোগ দেবে। তাদের বিনিয়োগও বাড়বে। প্রাথমিকভাবে তা ইতিবাচক।’

    তার মতে, ‘দীর্ঘ সময় বাধা দেওয়া উচিত নয়। যখন বাধা থাকবে না তখন সেবার মান ও প্রতিযোগিতা বাড়বে।’

    প্রতিযোগিতা না থাকলে সেবার মান খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

    ‘অর্থনীতির আকার বিবেচনায় দেশে অনেক ব্যাংক থাকায় কয়েকটি ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণ বা অবসায়ন প্রক্রিয়ার আওতায় আসতে পারে’ বলেও মনে করেন তিনি। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ১৬ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.