Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থবছরের প্রথম চার মাসে সরকারের ব্যাংক ঋণ ৫৯৫১৬ কোটি টাকা

    নভেম্বর ১৭, ২০২৪ ৪:৩৮ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাজেট ঘাটতি অর্থায়নে সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংকব্যবস্থা থেকে ৫৯ হাজার ৫১৬ কোটি টাকা ঋণ নিয়েছে। এ ঋণের বেশির ভাগ আবার চলে গেছে বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধে। দেশের ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের তৈরি একটি গোপনীয় প্রতিবেদনের তথ্যমতে, জুলাই-অক্টোবর মেয়াদে ট্রেজারি বিল এবং বন্ড ইস্যু করে দেশের তফসিলি ব্যাংক থেকে ৫৯ হাজার ৫১৬ কোটি টাকা ঋণ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংককে ৩৯ হাজার ১০৭ কোটি টাকা পরিশোধ করেছে।

    প্রকৃতপক্ষে চলতি অর্থবছরে আংশিকভাবে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে টাকা ধার নিলেও এ সময়ে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ২০ হাজার ৪০৯ কোটি টাকা। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে সরকারের নিট ব্যাংক ঋণ কম ছিল ৩ হাজার ১৮২ কোটি টাকা। সরকারি ঋণ-ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোয় রাজস্ব কমে যাওয়ার কারণে ব্যাংকিং ব্যবস্থা থেকে বেশি ঋণ নিতে বাধ্য হয়েছে সরকার।

    তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে রাজস্ব সংগ্রহ ৬ দশমিক ০৭ শতাংশ বা ৪ হাজার ৫৮৪ কোটি টাকা কমে গেছে। প্রথম প্রান্তিকে এনবিআর ৭০ হাজার ৯০২ কোটি টাকা সংগ্রহ করেছে, যা গত বছরের একই সময়ের ৭৫ হাজার ৪৮৭ কোটি টাকার চেয়ে কম। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৯৬ হাজার ৪৯৯ কোটি টাকা। আশা করছি, এ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রাজস্ব সংগ্রহ বাড়বে। কারণ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকা পুনর্গঠিত হতে শুরু করেছে।

    ঘাটতি অর্থায়ন পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ কমানোর জন্য টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার পরিবর্তে সরকার প্রধানত বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে। সরকারকে ব্যাংকব্যবস্থা থেকে ঋণসুবিধা দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের কৌশল ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স সুবিধার পরিমাণ ছিল ১০ হাজার ৬৪৯ কোটি টাকা। সেখানে কোনো বিনিয়োগ না করেই সরকার দৈনন্দিন খরচ মেটাতে ১২ হাজার কোটি টাকা পেয়েছে। এ ছাড়া একই উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ওভার ড্রাফট সুবিধার মাধ্যমে সর্বোচ্চ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সুবিধা পায় সরকার। কর্মকর্তারা বলেছেন, অন্তর্বর্তী সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সংশোধন এবং অপ্রয়োজনীয় প্রকল্প স্থগিত করার কারণে অদূর ভবিষ্যতে ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমতে পারে।

    অন্তর্বর্তী সরকারের সতর্ক ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, সরকার চলতি অর্থবছরের ২০২৪-২৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে এডিপি বরাদ্দের ১৩ হাজার ২১৫ কোটি টাকার ৪ দশমিক ৭৫ শতাংশ ব্যয় করেছে। চলতি অর্থবছরের বাজেটে সরকার ১ লাখ ৩৭ হাজার ৫ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা আগের বছরে ছিল ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা। তবে গত অর্থবছর সরকার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু ২০১৪-১৫ অর্থবছরে সরকারের নিট ব্যাংক ঋণ ছিল ৯৪ হাজার ২৮২ কোটি টাকা।

    এ ব্যবস্থার আওতায় সরকার দীর্ঘমেয়াদি বন্ড ইস্যু করে ৭২ হাজার ৬৮২ কোটি টাকা ঋণ নেবে এবং বাকি ৬৪ হাজার ৮১৮ কোটি টাকা নেবে ট্রেজারি বিলের (টি-বিল) মাধ্যমে। ব্যাংকব্যবস্থা থেকে সরকারি ঋণের সমন্বয় করতে বর্তমানে চারটি টি-বিল নিলামের মাধ্যমে লেনদেন করা হচ্ছে। এগুলো হচ্ছে ১৪ দিন, ৯১ দিন, ১৮২ দিন এবং ৩৬৪ দিন মেয়াদি। এ ছাড়া দুই, পাঁচ, ১০, ১৫ ও ২০ বছর মেয়াদি পাঁচটি সরকারি বন্ডে লেনদেন করা হয়। বেসরকারি খাতের একটি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের একজন জ্যেষ্ঠ নির্বাহীর মতে, ভালো মুনাফা এবং নিরাপদ হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের অতিরিক্ত তহবিল সরকারি বিল বন্ডে বিনিয়োগ করতে পছন্দ করে। সাম্প্রতিক মাসগুলোয় বেসরকারি খাত থেকে ঋণের চাহিদা কমে যাওয়ায় ঝুঁকিমুক্ত সরকারি বিল বন্ডে বিনিয়োগকে উৎসাহি করছে। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ১৭ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.