Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এজেন্ট ব্যাংকিংয়ে আগ্রহ কমছে

    জানুয়ারি ১১, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণUpdated:জানুয়ারি ১১, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সরাসরি ব্যাংকিং সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকের পক্ষ থেকে নিযুক্ত এজেন্টের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই এজেন্ট ব্যাংকিং। ব্যাংকের শাখার তুলনায় কম লোকবল, কোনো স্থাপনা ও ব্যবস্থাপনা খরচ ছাড়াই এমন ব্যাংকিং চালানো যায়।

    ২০১৪ সালে ব্যাংক এশিয়ার মাধ্যমে ছোট পরিসরে শুরু হওয়ার পরবর্তী বছরগুলোতে প্রত্যন্ত এলাকায় এজেন্ট ব্যাংকিং বেশ জনপ্রিয়তা পায়। যার মাধ্যমে গ্রাহক পায় সেবা, সৃষ্টি হয় কিছু কর্মসংস্থানও। কিন্তু নানা বাস্তবতায় সেই জনপ্রিয়তায় যেন ভাটা পড়তে শুরু করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যাংক এজেন্টরা বলছেন, এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ পাওয়ার জটিলতা, হ্যান্ডেলিংয়ে সমস্যা ও প্রযুক্তিগত দিকে অতিসতকর্তায় সৃষ্ট কড়াকড়ির কারণে গ্রাহক মুখ ফিরিয়ে নিচ্ছে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো গ্রাহকবান্ধব হয়ে ওঠায় এখন মানুষ সরাসরি শাখাতেই সেবা নিতে যাচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এজেন্ট ব্যাংকিংয়ে অ্যাকাউন্টের সংখ্যা দুই কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭২৩টি। গত এক বছরে (২০২৪ এর অক্টোবর পর্যন্ত) অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ২৭ লাখ ৬৬ হাজার ২৫৮টি। এর আগের দুই বছরে এজেন্ট ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট বৃদ্ধির সংখ্যা সাড়ে ৩৮ লাখের ওপরে ছিল। অর্থাৎ গত বছর আগের দুই বছরের চেয়ে অ্যাকাউন্টের প্রবৃদ্ধি কমেছে ১১ লাখের মতো।

    তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট যোগ হয় ৩৮ লাখ ৮৮ হাজার ৯০৩টি। ২০২২ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে যোগ হওয়া অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৮ লাখ ৫৩ হাজার ২৭টি।

    সবশেষ হালনাগাদ তথ্য অনুসারে, অ্যাকাউন্ট কমার পাশাপাশি গত এক বছরে লেনদেনের সংখ্যা ও আমানতের পরিমাণও কিছুটা কমেছে।

    এজেন্ট ব্যাংকিংয়ে এজেন্টের সংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ার পেছনে ব্যাংক শাখাগুলোর সেবার মান উন্নয়ন ও ঝামেলাহীন দ্রুত লেনদেন, নির্দিষ্ট সময়ে লেনদেনের পর ব্যাংক শাখা থেকে ঋণ পাওয়ার নিশ্চয়তা এবং উল্টোদিকে এজেন্ট ব্যাংকিংয়ে এ ধরনের সুবিধা না থাকাটা কারণ বলছেন কৃষ্টিয়ার ফিলিপনগরের একটি ব্যাংকের এজেন্ট আলিফ সরকার। আগের বছরগুলোতে মানুষকে অনুরোধ করে অ্যাকাউন্ট খোলা হলেও এখন কাজ ছাড়া মানুষ এজেন্ট ব্যাংকিংয়ে আসছে না। এছাড়া দেশের বিভিন্ন স্থানে এজেন্টরা গ্রাহকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালিয়ে যাওয়ার কারণে এজেন্ট ব্যাংকিংয়ে মানুষের আগ্রহ কমেছে। টাকা লেনদেনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সিস্টেম থাকার কারণে ঝামেলা মনে করা ও টাকা অন্যে তুলে নেওয়ার ভয় থেকে অনেক গ্রাহক এজেন্ট ব্যাংকিংয়ে আসতে চান না।

    এজেন্ট ব্যাংকিংয়ে সার্ভার সমস্যা সব গ্রাহকেরই হয়। কখনো এনআইডি সার্ভারের সমস্যায় পড়তে হয়, কখনো ব্যাংকের। এজন্য কোনো কোনো সময় টাকা লেনদেনে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহককে। এসব কারণেও গ্রাহক এখন ধারে-কাছে এজেন্ট ব্যাংকিংয়ের দ্বারস্থ না হয়ে সরাসরি শাখায় চলে যান। লেনদেন করে ফেলেন মোবাইল ব্যাংকিংয়ে। কুষ্টিয়ার ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট আল মামুন খান মনে করেন, চেক নেওয়ার ক্ষেত্রে জটিলতার কারণে মানুষ এজেন্ট ব্যাংকিংয়ে আসছে না।

    আমানতের টাকা তোলার ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দিয়েই তোলা যায়। কিন্তু ক্যাশবই বেশি বিশ্বাস করে মানুষ। আর ডাচ-বাংলা ব্যাংকে ক্যাশবই নিতে জেলা শহরে যেতে হয়। এজন্য ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ে অগ্রহ কমছে মানুষের। এদিকে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোও আগের চেয়ে গ্রাহকবান্ধব হয়েছে। ব্যাংক শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য প্রচারের পাশাপাশি আগের চেয়ে সেবার মানও বাড়িয়েছে স্ব স্ব ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিয়মিত লেনদেন করলে বা ভালো আমানত জমা রাখার পর প্রয়োজনে ঋণ চাইলেই ব্যাংকগুলো তা দেয়।

    উল্টোদিকে এজেন্ট ব্যাংক শুধু আমানত জমা করতে পারে, ক্ষেত্রে কিন্তু ঋণ অধিকাংশ  পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে নিযুক্ত এজেন্ট শর্ত পালন করতে না পারার কারণে গ্রাহক ঋণ বঞ্চিত হচ্ছে। এসব কারণে মানুষ এজেন্ট ব্যাংকে আগের মত আগ্রহ দেখাচ্ছে না বলে জানান একাধিক ব্যাংকের এজেন্ট।

    ইসলামী ব্যাংকের এজেন্ট মো. আল আমিন বলেন, এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন, অ্যাকাউন্ট খোলার মত কাজগুলো এখন অনেকটা মূল ব্যাংকের ওপর বিশ্বাস ও আস্থা, এজেন্ট আউটলেট কেমন, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে কি না, এসব বিবেচনার ওপর নির্ভর করে। ●

    অকা/আখা/ফর/বিকাল/১১ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.