Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জুলাই ২৯, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    দেশের বিলুপ্ত ও ভরাট হয়ে যাওয়া নদী-খাল পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল চালুর আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির মতে, নদী ও খাল সচল করা গেলে অভ্যন্তরীণ বাণিজ্য গতিশীল হবে, কৃষিতে পানির সরবরাহ বাড়বে এবং পণ্য পরিবহনে সড়কের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। এতে পরিবহন ব্যয় ৫৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

    বুধবার রাজধানীতে ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘নদী-খাল পুনরুদ্ধার ও অর্থনৈতিক সম্ভাবনা’ বিষয়ক এক সেমিনারে এসব সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ স্বাগত বক্তব্যের পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

    মূল প্রবন্ধে তাসকীন আহমেদ বলেন, একসময় বাংলাদেশে প্রায় ২৪ হাজার কিলোমিটার খালের নেটওয়ার্ক এবং ১ হাজার ৪১৫টি নদী ছিল। কিন্তু দীর্ঘদিনের দখল, অবহেলা ও পলি জমার কারণে বর্তমানে ৫৫ শতাংশের বেশি খাল বিলুপ্ত বা অকার্যকর হয়ে গেছে। বর্ষা মৌসুমে দেশের নৌপথের দৈর্ঘ্য প্রায় ৬ হাজার কিলোমিটার থাকলেও শুষ্ক মৌসুমে তা কমে দাঁড়ায় ৩ হাজার ৮৬৫ কিলোমিটারে। ফলে দেশের মোট পণ্য পরিবহনের ৭৭ শতাংশই এখন সড়কপথনির্ভর, যা পরিবহন ব্যয় বাড়ানোর পাশাপাশি যানজট ও পরিবেশ দূষণও বৃদ্ধি করছে।

    তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম নৌপথে প্রতি টন পণ্য পরিবহনে খরচ হয় ৬০০ থেকে ৬৫০ টাকা। একই পণ্য সড়কপথে পরিবহনে ব্যয় হয় প্রায় ১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ নৌপথের ব্যয় সড়কপথের তুলনায় অর্ধেকেরও কম।

    রাজধানীর ১১২ কিলোমিটার দীর্ঘ সার্কুলার ওয়াটারওয়েকে কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন ডিসিসিআই সভাপতি। তিনি বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীঘেরা এ নৌপথের সঙ্গে মান্ডা, জিরানি ও কল্যাণপুরসহ অভ্যন্তরীণ খালগুলোর সংযোগ পুনরুদ্ধার করা গেলে ঢাকার যানজটজনিত বছরে ৩ থেকে ৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

    প্রবন্ধে দেশের চলমান খাল ও নদী পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধার এবং ৫২০টি বিলুপ্ত নদীসহ হাজার হাজার খাল পুনঃখননের লক্ষ্যে কাজ চলছে। প্রথম ১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খননের কাজ সম্পন্ন হয়েছে এবং ২০২৬ সালের জুনের মধ্যে আরও ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

    এছাড়া, দেশের প্রায় ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ দশমিক ৫৭ কোটি টাকা ব্যয়ে জিআইএস ম্যাপিং প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। দিনাজপুরের সাহাপাড়া পাইলট প্রকল্পের উদাহরণ তুলে ধরে বলা হয়, সেখানে বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে ১ হাজার ২০০ হেক্টর জমিতে কম খরচে সেচ নিশ্চিত হয়েছে। এতে গভীর নলকূপ পরিচালনায় ডিজেল ও বিদ্যুৎ ব্যয় ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।

    নদী ও খাল পুনঃখননের ক্ষেত্রে দ্রুত পলি জমে যাওয়া, অবৈধ দখল এবং বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ডিসিসিআই বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে স্বল্পমেয়াদি ড্রেজিংয়ের পরিবর্তে ৫ থেকে ১০ বছর মেয়াদি পারফরম্যান্সভিত্তিক পিপিপি চুক্তি চালু, জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়ন, কৃত্রিম উপগ্রহভিত্তিক ডিজিটাল রেজিস্ট্রি তৈরি, খালের সংযোগস্থলে কোল্ড স্টোরেজ স্থাপন এবং বেসরকারি খাতকে ড্রেজার ও অন্যান্য যন্ত্রপাতি বিনিয়োগের মাধ্যমে অংশীদার হওয়ার সুযোগ সৃষ্টি।

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.