Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২২ বৈশাখ, ১৪৩৩ | ৫ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আমদানি করায় কমতে শুরু করেছে চালের দাম

    জানুয়ারি ২০, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    তিন দেশ থেকে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে ১৪ হাজার ৬৫৮ মেট্রিক টন চাল ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে। এই চাল বাজারজাত করার পর প্রতি কেজিতে খুচরা বাজারে ৩ থেকে ৫ টাকা দাম কমেছে। পাকিস্তান, ভারত ও মিয়ানমার থেকে আমদানি করায় দেশে চালের দাম কমতে শুরু করেছে।

    জানা গেছে, দিনাজপুরের হিলি, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও সাতীরা জেলার ভোমরা স্থলবন্দর দিয়ে ১৪ হাজার ৬৫৮ মেট্রিক টন সিদ্ধ ও ১৮ মেট্রিক টন আতপ চাল বাজারে এসেছে। গত সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে চালের দাম কেজি প্রতি কমেছে ৩ থেকে ৫ টাকা। পর্যায়ক্রমে পাকিস্তান ও মিয়ানমার থেকে চাল আসা শুরু করলে দাম আরো কমে আসবে। এছাড়া বোরো ধান আসা পর্যন্ত বাজার স্থিতিশীল থাকবে।

    বগুড়া খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়াসহ উত্তরাঞ্চলের বাজার স্থিতিশীল করতে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতব চাল, ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন ও মিয়ানমার থেকে দেড় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করা হবে। এজন্য তিন দেশের মধ্যে সকল চুক্তি সম্পন্ন করেছে খাদ্য মন্ত্রাণালয়। ইতোমধ্যে ভারত থেকে বেসরকারিভাবে চাল আমদানি শুরু হয়েছে। যে কারণে বগুড়ার বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম।

    ২০২৪-২০২৫ অর্থ বছরে জনস্বার্থে আন্তর্জাতিক বাজার থেকে ৬ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিও করা হয়েছে। চালের বাজারে যেন কিছুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সরকারিভাবে মনিটরিং করা হবে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেটিও মনিটরিং করবে প্রশাসন।

    বগুড়া জেলার ১২টি উপজেলায় মোট ২৪ জন ওএমএস-এর ডিলার রয়েছেন। সরকারিভাবে প্রতিটি উপজেলায় ২ টন করে চাল দেওয়া হচ্ছে। ডিলাররা সপ্তাহে ৫ দিন এই চাল বিক্রি করে থাকেন। সরকারি নির্ধারিত মূল্যে প্রতিজন ভোক্তাদের মাঝে ৫ কেজি করে ওএমএস-এর চাল বিক্রি করা হচ্ছে। এ কারণেও বগুড়ায় চালের বাজারে ক্রেতা আগের চেয়ে কমেছে। চালের দাম কমতে শুরু করেছে। এছাড়া বগুড়া জেলায় ৪ জন চাল আমদানিকারক রয়েছেন। তারাও প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন চাল আমদানি করেছেন। আমন মৌসুমে জেলায় চাল উৎপাদনের ল্যমাত্রা ৫ লাখ ৯৮ হাজার ৩১৬ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৬৪ মেট্রিক টন। যা ল্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত বছর চাল উৎপাদনের ল্যমাত্রা ছিল ৫ লাখ ৯৯ হাজার ২৫০ মেট্রিক টন।

    বগুড়ার আশরাফ চাউল ঘরের স্বত্বাধিকারী আব্দুর রশিদ জানান, বাজারে উনপঞ্চাশ চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৬০ টাকা। রনজিৎ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি দরে। আটাশ চাল বিক্রি হচ্ছে ৬৩ টাকায়, কাটারিভোগ বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৭৬ টাকায়। তবে পোলাওয়ের চাল আগের দামেই বিক্রি হচ্ছে।

    বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. রিয়াজুর রহমান রাজু জানান, পাকিস্তান, ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি করায় বগুড়ার বাজারে কমতে শুরু করেছে দাম। তিন দেশ থেকে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে ভারত থেকে চাল আসতে শুরু করেছে। পর্যায়ক্রমে চাল আসা শুরু হলে দাম আরো কমে আসবে। এছাড়া বগুড়া জেলার ১২টি উপজেলায় ওএমএস’র চাল বিক্রি শুরু হওয়ায় দাম কমেছে। ●

    অকা/বাণিজ্য/ফর/বিকাল/২০ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

    রফতানিতে উল্লম্ফন, বাস্তব প্রবৃদ্ধি সীমিত

    পোল্ট্রি খাতে খরচের চাপ – টিকে থাকা দায়

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    অর্থনৈতিক সংকটেও ব্যাংকে মুনাফার জোয়ার

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.