Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    আগস্ট ২৩, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ0
    Solar panel. High quality illustration
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    স্বল্প সুদে সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্স মিললে দেশের আরও ১ হাজার ৩০০টি তৈরি পোশাক কারখানা রুফটপ সোলারে (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) বিনিয়োগ করতে পুরোপুরি প্রস্তুত। আন্তর্জাতিক বাজারের ক্রমবর্ধমান সবুজ শর্ত পূরণ এবং অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলায় এই রূপান্তর এখন পোশাক খাতের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

    গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং বাংলাদেশ-চীন নবায়নযোগ্য শক্তি ফোরাম আয়োজিত ‘পোশাক খাতের শিল্প কারখানার ছাদে সৌরবিদ্যুৎ: চীনা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল গবেষণা উপস্থাপন করেন সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট আবরার আহমেদ ভূঁইয়া ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট নুর ইয়ানা জান্নাত।

    অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বললেন, তৈরি পোশাক খাত ধীরে ধীরে রুফটপ সোলারের দিকে ঝুঁকছে, যা জাতীয় জ্বালানি খাতের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের ডিকার্বনাইজেশন হ্রাসের লক্ষ্যপূরণে বড় ভূমিকা রাখছে। বর্তমানে প্রায় ৫০০টি পোশাক কারখানা নিজস্ব অর্থায়নে সোলারে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। তবে ঋণের শর্ত সহজ করে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা গেলে আরও ১ হাজার ৩০০ কারখানাকে এই উদ্যোগে সম্পৃক্ত করা সম্ভব। অন্যদিকে, ৪০০টির বেশি ঝুঁকিপূর্ণ বা ছোট কারখানার ক্ষেত্রে সরকারি ও নীতিগত বড় ধরনের সহায়তা বা ইন্টারভেনশন প্রয়োজন।

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও উপগ্রহের ভৌগোলিক উপাত্ত ব্যবহার করে দেশের ৩ হাজার ৩২০টি পোশাক কারখানার ওপর চালানো গবেষণায় দেখা যায়, এসব কারখানায় কার্যকর ছাদ রয়েছে মোট ৯৭ দশমিক ২৫ লাখ বর্গমিটার। এসব ছাদ সোলার প্যানেল স্থাপনে ব্যবহার করা গেলে ১ হাজার ৭৬৮ দশমিক ৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা দেশের বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করতে পারে।

    কারখানার আকারভেদ বিশ্লেষণে বলা হয়, ২ হাজার ৪২০টি ছোট কারখানা থেকে ৪৮৪ দশমিক ৭ মেগাওয়াট, ৬৯৮টি মাঝারি কারখানা থেকে ৬৩৭ মেগাওয়াট এবং ২০১টি বড় কারখানা থেকে ৬৪৬ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ মিলতে পারে। বর্তমানে যেসব কারখানায় সোলার নেই, এমন ২ হাজার ৩০৩টি কারখানায় প্যানেল বসাতে ১৮৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা) বিনিয়োগ প্রয়োজন।

    অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধার কথা উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের গড় খরচ প্রতি কিলোওয়াট-ঘণ্টায় মাত্র ৩ দশমিক ০৪ টাকা, যা জাতীয় গ্রিড থেকে কেনা বিদ্যুতের মূল্যের তুলনায় অর্ধেকেরও কম। সোলার প্যানেল বসালে প্রতিটি কারখানা তার বার্ষিক বিদ্যুৎ চাহিদার ৩৩-৪০ শতাংশ পর্যন্ত নিজস্ব পরিবেশবান্ধব উৎস থেকে মেটাতে পারবে। বর্তমানে গাজীপুর ও নারায়ণগঞ্জের ৮৭৮টি কারখানার ওপর সমীক্ষায় দেখা গেছে, ব্যবহৃত বিদ্যুতের মাত্র ৩ শতাংশ আসছে নবায়নযোগ্য উৎস থেকে; অথচ সঠিক ব্যবস্থার মাধ্যমে এটি ১৪ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।

    ব্যবসায়িক বাস্তবতার উদাহরণ দিয়ে অনুষ্ঠানে হা-মীম গ্রুপের পাওয়ার অ্যান্ড এনার্জি বিভাগের প্রধান তনুল চক্রবর্তী জানিয়েছেন, ‘আমাদের বিভিন্ন কারখানায় এরই মধ্যে ২৯ দশমিক ২ মেগাওয়াট রুফটপ সোলার স্থাপন করা হয়েছে। এর ফলে আমাদের কালিয়াকৈর ও কালীগঞ্জের ইউনিটগুলো সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সম্পূর্ণ সৌরবিদ্যুতে চলে এবং ডিজেলের ব্যবহার প্রায় ৬০ শতাংশ কমেছে।’

    প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে কমার্শিয়াল ব্যাংকের সুদের হার ১০ দশমিক ৫ শতাংশের ওপরে উঠে যাওয়ায় এ ধরনের সোলার প্রকল্পগুলো ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছে আর লাভজনক থাকছে না। এ ছাড়া ছোট ও মাঝারি কারখানাগুলোর ক্ষেত্রে ব্যাংকঋণের কঠিন শর্ত ও জামানত জটিলতা, শ্রেডা থেকে সরঞ্জাম অনুমোদনে দীর্ঘসূত্রতা, ডলার সংকটে এলসি খুলতে বিলম্ব, উচ্চ শুল্কহার এবং ক্রেতাদের আকাশপথে উদ্ধার অভিযানের অজুহাতে ছাদের ২০ শতাংশ জায়গা খালি রাখার অযৌক্তিক শর্ত সোলার বিস্তারে বড় বাধা।

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.