Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    রবিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার

    ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণUpdated:ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৪-২৫ অর্থ বছর, অর্থাৎ আগামী জুনের মধ্যে সার্বিক মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। ৫ ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট বিষয়ক বিশেষ বৈঠকে সরকারের পক্ষ থেকে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

    বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সব বিভাগের সচিব এবং অর্থ বিভাগের বাজেট প্রণয়নের সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত সচিবেরা উপস্থিত ছিলেন। এ বৈঠকে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

    সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর করা চলতি অর্থবছরের বাজেটে সার্বিক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ৫ শতাংশ। বাজেট পাসের ১ মাস ৫ দিন পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ আমলে মূল্যস্ফীতি কমিয়ে দেখানোর একটা প্রবণতা ছিল বলে অর্থনীতিবিদেরা বিভিন্ন সময় বলে আসছেন।

    এ বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের কাছে বেশ কয়েকবারই মন্তব্য করেছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে মূল্যস্ফীতির প্রকৃত হিসাব দেওয়া শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমেছে।

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গত ডিসেম্বরে অনুষ্ঠিত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে চলতি অর্থবছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ওই বৈঠকে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ৭ শতাংশ।

    প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত আজকের বৈঠকে চলতি অর্থ বছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়েছে। সূত্রগুলো জানায়, এ হার ধরা হচ্ছে ৫ দশমিক ২৫ শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটে এ লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ৮ শতাংশ। যদিও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধির হার ৫ শতাংশের বেশি না–ও হতে পারে।

    ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হলেও তা ২২ হাজার কোটি টাকার বেশি কমানো হচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এনবিআরের সংগ্রহ লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা।

    বৈঠক শেষে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বৈঠকটি ছিল মূলত সংশোধিত বাজেট নিয়ে আলোচনা। সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ●

    অকা/আখা/ফর/রাত/৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.