Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    রবিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত

    ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    টানা দশ মাস ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বাড়লেও গত চার মাসে সেই প্রবণতা উল্টো পথে হাঁটতে শুরু করেছে। বিশেষ করে, ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকে ফিরেছে ১,০৮৫ কোটি টাকা, যা মানুষের মধ্যে ব্যাংক খাতের প্রতি আস্থা পুনরুদ্ধারের ইঙ্গিত দেয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে সাম্প্রতিক।

    আর্থিক অনিয়মের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বড় অংশ ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার প্রবণতা দেখিয়েছিল। ২০২৩ সালের শুরুর দিক থেকে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। সাম্প্রতিক তথ্য বলছে, ধীরে হলেও সেই চিত্র বদলাতে শুরু করেছে। টাকা আবার ব্যাংকে ফিরছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক লণ হিসেবে দেখা হচ্ছে।

    ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২.৭৬ লাখ কোটি টাকা, যা নভেম্বরে ছিল ২.৭৭ লাখ কোটি টাকা। যদিও ২০২৩ সালের ডিসেম্বরে এটি ছিল ২.৫৫ লাখ কোটি টাকা, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ২১ হাজার কোটি টাকা বেড়েছে। তবে আশার কথা হলো, এখন সেই বৃদ্ধি ধীরে ধীরে কমতে শুরু করেছে।

    অর্থনীতিবিদদের মতে, ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বাড়লে আর্থিক লেনদেনের গতি কমে যায়, বিনিয়োগ বাধাগ্রস্ত হয় এবং সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। ফলে ব্যাংকে টাকা ফেরত আসা সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও ব্যাংকে টাকা ফিরতে শুরু করেছে, তবে আমানত প্রবৃদ্ধির হার এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৭৭ লাখ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৪৪% বেশি।

    ২০২৩ সালের আগস্টে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি ছিল আগের ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন, মাত্র ৭.০২%। সেপ্টেম্বরে এটি কিছুটা বেড়ে ৭.২৬% হয়, অক্টোবরে ৭.২৮%, নভেম্বরে ৭.৪৬%, তবে ডিসেম্বরে আবার একটু কমে যায়।

    বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং খাত থেকে অনিয়মের মাধ্যমে ঋণ গ্রহণ, খেলাপি ঋণের সংখ্যা বৃদ্ধি এবং দুর্বল ব্যাংকগুলোর অনিশ্চিত অবস্থা আমানতকারীদের আস্থা কমিয়ে দিয়েছিল। ফলে অনেকে টাকা তুলে নিয়ে সঞ্চয়ের বিকল্প পথ খুঁজছিলেন।

    ইসলামী ব্যাংক ও ইউসিবি ব্যাংকের অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ফলে ভালো ব্যাংকগুলোর প্রতি আমানতকারীদের আস্থা বাড়তে শুরু করেছে এবং তারা নতুন করে টাকা জমা দিতে শুরু করেছেন। ব্যাংকে টাকা ফেরার এই ধারা অব্যাহত থাকলে বিনিয়োগের পরিমাণ বাড়বে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙা করতে সাহায্য করবে। তবে ব্যাংক খাতের প্রতি মানুষের পুরোপুরি আস্থা ফিরে আসতে সময় লাগবে।

    ২০২৪ সালের আগস্টে আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদপে নিয়েছেন। অন্তত ১১টি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়া হয়েছে, যাতে ব্যাংকগুলোর নগদ সংকট দূর হয়। বেনামী ঋণ দেওয়া রোধে কঠোর পদপে নেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাংক নজরদারি বাড়িয়েছে। ●

    অকা/আখা/ফর/সন্ধ্যা/১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.