Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    রবিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৪ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশিরা তিন দেশে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করছে

    ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ17
    BBPKF6 Credit cards close up
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক নেতাদের বড় অংশই হয়তো এসব দেশে পাড়ি জমিয়েছেন। আর এ কারণেই তারা সবচেয়ে বেশি খরচ করছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। যদিও আগস্টে সরকার পতনের পর কয়েক মাসে এই হার কমে গিয়েছিল।

    দেশের ভেতরে এবং বাইরে সমানতালে বেড়েছে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, দেশের অভ্যন্তরে গত ডিসেম্বরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৫ দশমিক ১১ শতাংশ এবং বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশ।

    ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন অফার দিয়ে থাকে। এ কারণে প্রতি বছরের ডিসেম্বরেই কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ে। আবার বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরে বন্ধ থাকে। এতে অনেকেই ছেলে-মেয়েদের নিয়ে বিদেশে ঘুরতে যান।

    বর্তমানে ডলারের প্রবাহ স্বাভাবিক হওয়ায় লেনদেনের সীমা বেড়েছে। এসব কারণে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। একজন গ্রাহক চাইলে এখন ১২ হাজার ডলার পর্যন্ত এন্ডোর্স করতে পারছেন।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, ডিসেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৩ হাজার ২১৫ কোটি টাকা। নভেম্বরে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৪২২ কোটি টাকা বা ১৫ দশমিক ১০ শতাংশ। ডিসেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে খরচ করেছেন ৪৯১ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৩১ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৬০ কোটি টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ।

    ডিসেম্বরে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ডিসেম্বরে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করা হয়েছে ৭৪ কোটি টাকা। নভেম্বর মাসে দেশটিতে খরচের পরিমাণ ছিল ৬৮ কোটি টাকা। সেই হিসেবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।

    ক্রেডিট কার্ডে মোট খরচের ১৫ দশমিক ১২ শতাংশই হয়েছে আমেরিকায়। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৬৪ কোটি টাকা। এটি মোট খরচের ১৩ দশমিক ১৮ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪১ কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে বাংলাদেশিরা খরচ করেছেন ৪০ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৭ কোটি টাকা।

    বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোরে। ডিসেম্বরে ডিপার্টমেন্টাল স্টোরে খরচের পরিমাণ ছিল ১৫৩ কোটি টাকা। বিদেশে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। ডিসেম্বরে এই খাতে বাংলাদেশিরা খরচ করেছেন ৮২ কোটি টাকা।

    গত বছরের ডিসেম্বরে বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার অনেক বেশি বেড়েছে। এসময় তারা বাংলাদেশে ব্যয় করেছেন ২৪০ কোটি টাকা। নভেম্বরে এর পরিমাণ ছিল ২০২ কোটি টাকা। সেই হিসেবে এক মাসে তাদের খরচ বেড়েছে ৩৮ কোটি টাকা বা ১৮ দশমিক ৮১ শতাংশ। দেশটির নাগরিকরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যয় করেছেন ডিপার্টমেন্টাল স্টোরে। যার পরিমাণ প্রায় ৯৩ কোটি টাকা।

    একই সময়ে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমতে থাকে।

    বাংলাদেশিরা সাধারণত দেশের বাইরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ভারতে। গত জুলাই মাসে তার ব্যতিক্রম দেখা গেছে। ছাত্র জনতার আন্দোলনের কারণে জুলাইয়ে দেশটি ভিসা কার্যক্রম সীমিত করে। এতে জুলাইয়ে বাংলাদেশ থেকে চিকিৎসা বা ভ্রমণের জন্য বাংলাদেশিরা ভারত যেতে পারেননি। এসব কারণেই দেশটিতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে। ●

    অকা/আখা/ফর/সকাল/১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.