Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ৪ বৈশাখ, ১৪৩৩ | ১৭ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    তৈরি পোশাকের নিট রফতানি বেড়েছে

    ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ণUpdated:ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি বৃদ্ধি, কিন্তু অন্যদিকে কাঁচামাল আমদানি সে তুলনায় কম বাড়ায় এ খাতে নিট রফতানি হয়েছে ৬১.০৪ শতাংশ — যা গত চার প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২৪ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তৈরি পোশাক খাতের নিট রফতানি ছিল ৬১.৪১ শতাংশ; তবে একই অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে ৫৭.০৪ শতাংশে দাঁড়ায়।
    প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে কাঁচামালের (তুলা, সিন্থেটিক/ভিসকস ফাইবার, সিন্থেটিক/মিশ্র সুতা, কটন সুতা, টেক্সটাইল কাপড় এবং অন্যান্য আনুষাঙ্গিক) আমদানি মূল্য ছিল ৪.০৪ বিলিয়ন ডলার– যা মোট তৈরি পোশাক রফতানি আয়ের ৩৯ শতাংশ।
    ফলস্বরূপ, ২০২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এই খাতের নিট রফতানি ৬.৩৩ বিলিয়ন ডলারে পৌঁছায়– যা এর আগের প্রান্তিকের (৫.৬২ বিলিয়ন ডলার) চেয়ে ১২.৬৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের (৫.৩৭ বিলিয়ন ডলার) তুলনায় ১৮ শতাংশ বেশি।
    ২০২৪ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে আরএমজি পণ্যের জন্য কাঁচামাল আমদানি করা হয়েছিল ৩.৮ বিলিয়ন ডলারের– যা মোট তৈরি পোশাক রফতানি আয়ের ৪৩ শতাংশ।
    ফলে এ খাত থেকে নিট রপ্তানি ৫.০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে– যা আগের প্রান্তিকের ৫.৮৯ বিলিয়ন ডলারের তুলনায় ১৪ শতাংশ এবং আগের বছরের একই প্রান্তিকের ৫.৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০ শতাংশ কম। 
    ২০২৫ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তৈরি পোশাক থেকে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ১০.৩৭ বিলিয়ন ডলার– যা আগের প্রান্তিকের তুলনায় ৯ শতাংশ বেশি। আগের প্রান্তিকে এ খাত থেকে মোট রফতানি আয় হয়েছিল ৯.৫১ বিলিয়ন ডলার। মূলত উন্নত অর্থনীতির দেশগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পশ্চিমা বাজারগুলোতে ছুটির মৌসুমের কেনাকাটার কারণে পণ্যের চাহিদা ও রফতানি আয় বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। 
    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মোট তৈরি পোশাক রফতানি আয়ের মধ্যে নিটওয়্যার ৪২.৬২ শতাংশ এবং বোনা পোশাক বা ওভেন রফতানি ৩৭.৯২ শতাংশ অবদান রেখেছে।
    আরএমজি-বহির্ভূত পণ্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যের অবদান ২.২৪ শতাংশ, কৃষি পণ্য ২.৫১ শতাংশ, পাটজাত পণ্য ১.৪৩ শতাংশ, হিমায়িত ও জীবন্ত মাছ ০.৮৭ শতাংশ, রাসায়নিক পণ্য ০.৭৯ শতাংশ, কাঁচা পাট ০.৩৬ শতাংশ এবং অন্যান্য পণ্যের অবদান রয়েছে ১১.০১ শতাংশ।
    ২০২৫ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে বাংলাদেশের তৈরি পোশাক মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, কানাডা এবং বেলজিয়ামে রফতানি হয়েছে—যেখান থেকে মোট রফতানি আয়ের ৮.০৫ বিলিয়ন ডলার এসেছে।
    এরমধ্যে ৯০.১০ শতাংশ বা ৭.২৬ বিলিয়ন ডলার এসেছে এই দেশগুলো থেকে– যারমধ্যে ওভেন রফতানির অবদান ৪৩.২৬ শতাংশ এবং নিটওয়্যার ৪৬.৮৪ শতাংশ। 
    এই দেশগুলো থেকে তৈরি পোশাক রফতানি আয় আগের ত্রৈমাসিকের তুলনায় ৭.১৩ শতাংশ বৃদ্ধি পেলেও, আগের অর্থবছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৮.৭৯ শতাংশ হ্রাস পেয়েছে। ●

    অকা/তৈপোশি/ই/সকাল, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.