আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং আইএফএস টেক্সওয়্যার (প্রাইভেট) লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বারিত হয়েছে।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান চৌধুরী এবং আইএফএস টেক্সওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পে চুক্তিতে স্বার করেন। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পেরোল প্রিভিলেজ সার্ভিসের (এপিপিএস) বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাকির হোসেন ভূইয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, ও আইএফএস টেক্সওয়্যারের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোতাহার হোসেন ভূইয়া, চিফ কমার্শিয়াল অফিসার এস এস সাখাওয়াত হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 12 months আগে

