Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকগুলো থেকে সরকারের ধার নেওয়া বেড়েছে

    মার্চ ১০, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কম হওয়া এবং সংকোচনশীল মুদ্রানীতির অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে ঋণ কমানোর পরিকল্পনার কারণে চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার নেওয়া ৭৪ শতাংশ বেড়েছে।
    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, জুলাই থেকে ২০ ফেব্রুয়ারির পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে ৭৮ হাজার ৮৩২ কোটি টাকা ধার নিয়েছে সরকার, যা এক বছর আগের একই সময়ে ৪৫ হাজার ২৩১ কোটি টাকা ছিল। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের বকেয়া ঋণ ৩.৯৭ লাখ কোটি টাকা।
    তবে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের মাধ্যমে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ধারের ৬২ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া সরকারের বকেয়া ধারের পরিমাণ প্রায় ৪০ শতাংশ কমেছে। এ ধারের পরিমাণ ২০২৪ সালের জুনের ১.৫৬ লাখ কোটি টাকা থেকে কমে ৯৪ হাজার ৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
    বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকার বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ধার করে কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধ করার প্রক্রিয়ায় গেছে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ব্যালান্স শিটকে সংকুচিত করা হচ্ছে, যা আগের অস্বাভাবিক সম্প্রসারণকে সংশোধন করছে। এই অর্থনীতিবিদ আরও বলেন, এই প্রবণতা রিজার্ভ মানির প্রবৃদ্ধিকে কমিয়ে দিচ্ছে। গত দুইমাস ধরে মূল্যস্ফীতি কমছে, তবে এখনও কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ধার সরাসরি কমানো এখনও দেখা যায়নি।
    সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ধার না বাড়ালে মূল্যস্ফীতিজনিত চাপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, 'সরকার ধার না বাড়ালে বাজারে অর্থ সরবরাহ অনেক বেশি থাকত।' 'ব্যাংকগুলোর হাতে অনেক তারল্য থেকে যাওয়ার কারণে তারা বেসরকারি খাতকে বেশি ঋণ দিত এবং এসব ঋণের ঠিকমতো ব্যবহার না হলে মূল্যস্ফীতিজনিত চাপ তৈরি হতো। অবশ্য এখন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কম হওয়ার কারণে ব্রড মানির প্রবৃদ্ধি কমে গেছে,' বলেন তিনি।
    বেসরকারি ব্যাংকগুলো থেকে সরকারের ধার বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের একজন নীতিনির্ধারণী কর্মকর্তা বলেন, বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অনেক কমে গেছে। এছাড়া বেশ কিছু দুর্বল ব্যাংকের আমানত ঘুরেফিরে কয়েকটি সবল ব্যাংকের হাতে চলে এসেছে। ফলে সবমিলিয়ে ব্যাংকগুলোর হাতে এখন তারল্যের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি। ওই কর্মকর্তা বলেন, বেসরকারি খাতে ঋণের চাহিদা কম থাকায় ব্যাংকগুলোর জন্য বিনিয়োগের একটি আকর্ষণীয় টুল হয়ে উঠেছে ট্রেজারি বিল ও বন্ড। সরকারের নিশ্চয়তা থাকায় এই বিনিয়োগে ঝুঁকি নেই; ফলে ব্যাংকগুলো সেদিকে ঝুঁকছে। 
    অনেকসময়ই সরকারের তরফ থেকে যে পরিমাণ ট্রেজারি বিল ও বন্ড নিলামে তোলা হচ্ছে, ব্যাংকগুলো বিড করছে তার কয়েকগুণ বেশি। ফলে ১২ শতাংশ পার করে যাওয়া ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার ধীরে ধীরে কমতে শুরু করেছে। 
    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশে নেমে এসেছে, যা নভেম্বরের তুলনায় ৩৮ বেসিস পয়েন্ট কম। নভেম্বরে ঋণের প্রবৃদ্ধি সাড়ে ৩ বছরের সর্বনিম্ন ৭.৫৫ শতাংশে নেমে এসেছিল। জুলাইয়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১০.১৩ শতাংশ। এরপর থেকেই এ প্রবৃদ্ধি ধীরে ধীরে কমছে। এই প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের ৯.৮ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।
    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকারের নিট ধার বেড়েছে ১৬ হাজার ৮৩২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময় শেষে সরকারের নিট ধার বেড়েছিল ১২ হাজার ৫৫৫ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় সরকার ব্যাংক খাত থেকে নিট ধার বাড়িয়েছে ৩৪ শতাংশ। 
    চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী, পুরো অর্থবছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ১৭ হাজার কোটি টাকা ধার নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ৯৯ হাজার কোটি টাকা ব্যাংকিং খাত থেকে এবং ১৮ হাজার কোটি টাকা ব্যাংকিং-বহির্ভূত খাত থেকে নেওয়া হবে। সেই হিসাবে এখন পর্যন্ত প্রায় আট মাসে ব্যাংকিং খাত থেকে লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ ধার নিয়েছে সরকার। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকারের নিট ধার দাঁড়িয়েছে ৪.৯১ লাখ কোটি টাকা, যা ২০২৪ সালের জুনের শেষে ছিল ৪.৭৪ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক টাকার সরবরাহ কমিয়ে করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। এ লক্ষ্য অর্জনের জন্য সরকারি ঋণ কমানো এবং নীতিমালা ও সুদহার বৃদ্ধির মতো পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
    ব্যাংক থেকে সরকারের ধার নেওয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জাহিদ হোসেন বলেন, 'বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী সরকারের ব্যাংকিং খাত থেকে ধার করার টার্গেট কমানো উচিত। অর্থাৎ সরকারের খরচ কিছুটা কমাতে হবে। চলতি অর্থবছরে ব্যাংকিং খাত থেকে ধার নেওয়ার লক্ষ্যমাত্রার তুলনায় ১৫-২০ হাজার কোটি টাকা কম ধার নেওয়া হলে বেসরকারি খাতের ঋণ কিছুটা বাড়বে।' ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ১০ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.