Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ১৮%

    জুলাই ২৬, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কজনিত অস্থিরতা যখন বাংলাদেশের তৈরি পোশাক রফতানির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, তখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে রফতানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে বাংলাদেশ ইইউর বাজারে ৯৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৮২৩ কোটি ১০ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৬১ শতাংশ, যা প্রায় ১৪৪ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার বেশি।
    ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইইউর বাজারে মোট ৩ হাজার ৯৭১ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। ইইউতে তৈরি পোশাক রফতানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চীন, যার রফতানি প্রবৃদ্ধি এ সময়ে হয়েছে ২০ দশমিক ৮৬ শতাংশ। তারা পাঁচ মাসে ইইউতে রফতানি করেছে ১ হাজার ১০ কোটি ডলারের পণ্য। আর বাংলাদেশ অবস্থান ধরে রেখেছে দ্বিতীয় স্থানে, যার রফতানির পরিমাণ ৯৬৮ কোটি ডলার। দুই দেশের মধ্যে ব্যবধান মাত্র ৪২ কোটি ডলার।

    শীর্ষ দুই দেশের পর ইইউর বড় রফতানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। তবে তুরস্কের রফতানি কিছুটা কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত তারা ইইউতে ৩৮৭ কোটি ডলারের পোশাক রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। অন্যদিকে ভারত ভালো অবস্থান ধরে রেখেছে। তারা পাঁচ মাসে ২৫১ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে, যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। মে মাসে ভারতের প্রবৃদ্ধি ছিল ২ শতাংশ।

    বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইইউ। ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট তৈরি পোশাক রফতানির প্রায় ৫০ শতাংশ গেছে এই বাজারে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে রফতানির ইতিবাচক প্রবৃদ্ধি বজায় থাকলেও মে মাসে চিত্র ছিল ভিন্ন। মে মাসে ইইউতে বাংলাদেশের রফতানি হয়েছে ১৬১ কোটি ডলারের, যা গত বছরের মে মাসের তুলনায় ৬ দশমিক ৪৬ শতাংশ কম। অন্যদিকে একই সময়ে চীনের রফতানি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মে মাসে তারা ইইউতে রফতানি করেছে ১৭১ কোটি ডলারের তৈরি পোশাক, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৫ শতাংশ বেশি।

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কজনিত অস্থিরতা এবং চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের ফলে চীনের অনেক রফতানিকারক ইইউর দিকে ঝুঁকছে। এর ফলে ইউরোপের বাজারে চীনের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের রফতানিকারকেরা মনে করেন, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক কমানো না হলে বাংলাদেশের জন্য দুই বড় বাজারেই চাপ তৈরি হতে পারে। ইইউর বাজারে প্রবৃদ্ধি ধরে রাখার জন্য বাংলাদেশকে নতুন রফতানি কৌশল গ্রহণ করতে হবে। উচ্চমূল্যের পণ্য, বৈচিত্র্য, ডিজাইন ও প্রযুক্তির সমন্বয়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো ছাড়া বিকল্প নেই। ●
    অকা/তৈপোশি/ই/দুপুর/২৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.