Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ভারতে বেড়েছে বাংলাদেশের পোশাক রফতানি

    সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি গত আগস্টে সামগ্রিকভাবে কমলেও ভারতের বাজারে রফতানি বেড়েছে। বিশেষত এমন সময়ে এ প্রবৃদ্ধি হয়েছে, যখন ভারতের আরোপিত বিধিনিষেধের কারণে স্থলবন্দর দিয়ে পোশাক রফতানি বন্ধ হয়ে শুধু চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহার করতে হচ্ছে।

    ভারত গত চার মাসে তিন দফায় স্থলবন্দর দিয়ে পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। প্রথম দফায় ১৭ মে থেকে পোশাক রফতানিও এ নিষেধাজ্ঞার আওতায় পড়ে। বিধিনিষেধ অনুযায়ী, ভারতের ব্যবসায়ীরা শুধু মুম্বাইয়ের নভোসেবা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি করতে পারেন। নভোসেবা বন্দরে পণ্য পাঠাতে হয় চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কার কলম্বো ঘুরে। এতে একটি কনটেইনার চারবার ওঠানো–নামানোর ঝক্কি পোহাতে হয়। ফলে পরিবহন ব্যয় ও সময় দুটোই বেড়ে যায়।

    রফতানিকারকদের মতে, খরচ কিছুটা বাড়লেও ভারতের বাজারে বাংলাদেশি পোশাকের প্রতিযোগিতামূলক সুবিধা রয়ে গেছে। কারণ, ভারতীয় আমদানিকারকেরা বাংলাদেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় পোশাক আনতে পারেন, যা অন্য দেশ থেকে আমদানির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, সমুদ্রপথে সময় ও খরচ কিছুটা বাড়লেও ভারতীয় বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় থাকছে এবং এটি ভবিষ্যতের জন্য ইতিবাচক সঙ্কেত।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে বাংলাদেশ থেকে ভারতে পোশাক রফতানি হয়েছে ৮ কোটি ৬ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬.৫ শতাংশ বেশি। নিষেধাজ্ঞার পর জুন-আগস্ট তিন মাসে মোট রফতানি হয়েছে ১৮ কোটি ৩৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৫ কোটি ৯১ লাখ ডলার। অর্থাৎ এই সময়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৫ শতাংশ। বর্তমানে পোশাক রফতানির শতভাগ হচ্ছে সমুদ্রপথে, যেখানে আগে ৬৯ শতাংশ যেত স্থলবন্দর দিয়ে, ৩০ শতাংশ সমুদ্রপথে এবং প্রায় ১ শতাংশ আকাশপথে।

    অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব বলছে, আগস্ট মাসে বাংলাদেশের সামগ্রিক তৈরি পোশাক রফতানি ৪.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৭ কোটি ডলারে, যেখানে আগের বছর একই সময়ে ছিল প্রায় ৩৩৩ কোটি ডলার। তবে ভারতীয় বাজারে রফতানি বৃদ্ধির ফলে নেতিবাচক প্রবণতা কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে।

    ভারতে রফতানির সামগ্রিক চিত্রও ইতিবাচক। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে ভারতে মোট রফতানি হয়েছে ৩১ কোটি ৪২ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ কোটি ২৮ লাখ ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি প্রায় ৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে ভারতে বাংলাদেশ মোট ১৮২ কোটি ডলারের পণ্য রফতানি করে, যেখানে পোশাকের অংশ ছিল ৩৬ শতাংশ।

    এনবিআরের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ট্রেন্ট লিমিটেড, যারা এক মাসে এককভাবে ১ কোটি ১৪ লাখ ডলারের পোশাক নিয়েছে, যা মোট রফতানির ১৪ শতাংশ। এর পাশাপাশি এইচঅ্যান্ডএম, লেভি’স, এমঅ্যান্ডএস, পুমা, ইউনিক্লো, ডিক্যাথেলন, পেপে জিন্স ও বেস্টসেলারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডও বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে ভারতের বাজারে বিক্রি করছে।

    সব মিলিয়ে, বৈশ্বিক বাজারে রফতানি চাপের মুখে পড়লেও ভারতের বাজারে প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক খাতের জন্য আশাব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে। ●
    অকা/তৈপোশি/ই/সকাল/৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.