Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক খাতে রেকর্ড
    তিন মাসে ৬ হাজার নতুন কোটিপতি হিসাব

    সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে এ ধরনের হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি। তিন মাসের ব্যবধানে জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ৫ হাজার ৯৭৪টি কোটিপতি হিসাব।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, কোটি টাকার হিসাব মানেই ব্যক্তিগত সম্পদশালী হওয়া নয়। অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা, এনজিও ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও ব্যাংকে কোটি টাকার বেশি জমা রাখে। তাছাড়া, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাব খোলা থাকতে পারে। ফলে বাস্তবে কোটিপতির সংখ্যা হিসাবের চেয়ে অনেক কম।

    একই সময়ে ব্যাংক খাতে সামগ্রিক আমানতও উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্চ শেষে সব হিসাব মিলিয়ে মোট আমানত ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা, যা জুন শেষে দাঁড়ায় ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকায়। অর্থাৎ মাত্র তিন মাসে আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার ৭৫ কোটি টাকা।

    দেশে ব্যাংক হিসাবের মোট সংখ্যাও বেড়েছে। মার্চ শেষে যেখানে মোট হিসাব ছিল ১৬ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৮২১টি, জুন শেষে তা দাঁড়ায় ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টিতে। অর্থাৎ নতুনভাবে প্রায় ৩২ লাখ ৯৫ হাজার ব্যাংক হিসাব খোলা হয়েছে।

    বিশেষভাবে লক্ষ্যণীয় যে, কোটি টাকার বেশি জমা থাকা হিসাবগুলোতে জমার পরিমাণও দ্রুত বাড়ছে। মার্চ শেষে এসব হিসাবে মোট আমানত ছিল ৭ লাখ ৮৩ হাজার ৬৫৩ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকায়। মাত্র তিন মাসে এসব হিসাবে জমা বেড়েছে প্রায় ৯৭ হাজার ১১৯ কোটি টাকা।

    স্বাধীনতার পর ব্যাংক খাতে কোটিপতি হিসাবের যাত্রা শুরু হয় খুবই সীমিত পরিসরে। ১৯৭২ সালে ছিল মাত্র ৫টি কোটি টাকার হিসাব। ১৯৭৫ সালে এই সংখ্যা হয় ৪৭টি, ১৯৮০ সালে ৯৮টি এবং ১৯৯০ সালে দাঁড়ায় ৯৪৩টিতে। এরপর ২০০১ সালে এই সংখ্যা হয় ৫ হাজার ১৬২টি, ২০০৮ সালে বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ১৬৩টিতে। ২০২০ সালের শেষে তা পৌঁছে যায় ৯৩ হাজার ৮৯০টিতে। এরপর ক্রমান্বয়ে ২০২১ সালে ১ লাখ ৯ হাজার ৭৬টি, ২০২২ সালে ১ লাখ ৯ হাজার ৯৪৬টি, ২০২৩ সালে ১ লাখ ১৬ হাজার ৯০৮টি এবং ২০২৪ সালের শেষে দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৮১টিতে। সর্বশেষ ২০২৫ সালের জুন শেষে রেকর্ড সৃষ্টি করে ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে পৌঁছেছে।

    অর্থনীতিবিদরা মনে করছেন, ব্যাংক খাতে কোটিপতি হিসাব বাড়ার বিষয়টি দেশের অর্থনীতির ইতিবাচক দিক নির্দেশ করে। এটি ব্যবসা-বাণিজ্যে টাকার প্রবাহ বৃদ্ধি, জনগণের ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা এবং আমানত রাখার সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.