Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৫ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

    অক্টোবর ২০, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পুরোনো এবং আদায়ের সম্ভাবনা কম এমন ঋণ অবলোপন (write-off) করতে পারবে ব্যাংকগুলো। পাশাপাশি, এসব ঋণ আদায়ে সফল কর্মকর্তারা পাবেন নগদ প্রণোদনা।

    রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

    কেন্দ্রীয় ব্যাংক জানায়, দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণ ব্যালান্সশিটে দেখানোয় ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন অপ্রয়োজনে ফুলে উঠছে। এতে প্রকৃত আর্থিক অবস্থার স্বচ্ছতা নষ্ট হচ্ছে।
    এই সমস্যা সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসারে পুরোনো ও ক্ষতিগ্রস্ত মানের ঋণ অবলোপনের সুযোগ রাখা হয়েছে, যাতে ব্যাংকের বাস্তব আর্থিক চিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

    নতুন নীতিমালা অনুযায়ী, কোনো ঋণ অবলোপনের কমপক্ষে ৩০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে লিখিতভাবে জানাতে হবে।
    এছাড়া, অবলোপনের পরও যদি কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট ঋণ আদায়ে ভূমিকা রাখেন, তাহলে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী তাকে নগদ প্রণোদনা দেওয়া যাবে।
    যেসব ব্যাংকের এ বিষয়ে নিজস্ব নীতি নেই, তাদেরকে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে নীতিমালা তৈরি করতে হবে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক উত্তম চর্চা (best practices) অনুসরণ ও ঋণ আদায় কার্যক্রমকে আরও কার্যকর করতে এই নতুন প্রণোদনা নীতি চালু করা হয়েছে।

    ২০২৫ সালের মার্চ প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।
    কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, কঠোর নজরদারি ও নিয়মনীতি প্রয়োগের ফলে ব্যাংক খাতের আসল খেলাপি ঋণের চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে।
    অনেক দিন ধরে রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন প্রশাসনিক সুবিধায় যেসব ঋণ ‘নিয়মিত’ হিসেবে দেখানো হচ্ছিল, সেগুলো এখন ‘মন্দ ঋণ’-এ রূপ নিচ্ছে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এই বাস্তবতায় ঋণ আদায় ত্বরান্বিত ও ব্যাংক খাতের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের এই নতুন নীতিমালাকে একটি কাঠামোগত সংস্কারের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২০ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 6 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    দেশের জ্বালানি নিরাপত্তা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.