Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপ প্লে­স্টোরে দেশে সর্বোচ্চ রেটিং অর্জন

    নভেম্বর ৫, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দেশের শীর্ষ স্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক এর ‘মাই বিএল সুপার অ্যাপ’ গুগল প্লে­ স্টোরে ৪.৭★ রেটিং অর্জন করেছে। এটিই বাংলাদেশের টেলিকম অ্যাপ গুলোর মধ্যে সর্বোচ্চ রেটিং। বাংলাদেশের কোটি গ্রাহক নির্বিঘ্ন সংযোগ, বিনোদন, ডিজিটাল পেমেন্ট, এবং জীবনযাপনভিত্তিক নানা সেবার জন্য এই অ্যাপটির ওপর নির্ভর করেন। এই মাইলফলক অর্জন অ্যাপটির প্রতি তাদের আস্থারই প্রতিফলন।
    সাধারণ সেলফ-কেয়ার অ্যাপ হিসেবে যাত্রা শুরু করা মাইবিএল সুপার অ্যাপ এখন একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। বাংলালিংকের এই সুপার অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন অ্যাকাউন্ট পরিচালনা থেকে শুরু করে চাহিদা অনুযায়ী প্যাকেজ কেনা, পেমেন্ট প্রদান, পছন্দ মত বিনোদন উপভোগ করা, বিশেষ অফার ও সুবিধা গ্রহণ সব কিছুই এই একটিমাত্র সহজ ও ব্যবহারবান্ধব অ্যাপের মাধ্যমেই করতে পারেন। বাংলালিংকের এই রূপান্তর অপারেটরটির গ্রাহক কেন্দ্রিক মনোভাবের প্রতিফলন। ব্যবহারকারীর মতামত ও প্রতিক্রিয়ার ভিত্তিতে বাংলালিংক প্রতিনিয়ত তাদের অ্যাপের স্থিতিশীলতা বৃদ্ধিতে এবং সহজ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
    গ্রাহকের অভিজ্ঞতাকে আরও উন্নত ও বেগবান করার লক্ষ্যে সম্প্রতি মাইবিএল অ্যাপে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা চালু করা হয়েছে। এই ‘এআই ভিত্তিক কাস্টমার সাপোর্ট সিস্টেম’-এর মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে যেকোনো সমস্যার সমাধান, অভিযোগ জানানো এবং অভিযোগ অনুসরণের সুবিধা পাচ্ছেন। অন্যদিকে, ‘এআই কাস্টমার কেয়ার চ্যাটবট’ গ্রাহককে যেকোনো সময়ে, যেকোনো জায়গায় ২৪ ঘণ্টা অ্যাকাউন্ট তথ্য, অফার এবং বিভিন্ন সমস্যার সমাধান প্রদান করে। গ্রাহকদের বুদ্ধিমত্তা সম্পন্ন, স্বনির্ভর অভিজ্ঞতা দেয়ার যে দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে, এই উদ্ভাবনগুলো বাংলালিংকের সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
    এ অর্জন প্রসঙ্গে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, গুগল প্লে­ স্টোরে সর্বোচ্চ রেটিং অর্জন আমাদের জন্য শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি গ্রাহকের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। গ্রাহকদের চাহিদা, প্রত্যাশা ও অভিজ্ঞতাকেই কেন্দ্র করে আমরা মাইবিএল অ্যাপের প্রতিটি ফিচার তৈরি করি। প্রতিনিয়ত এই উন্নয়নের মাধ্যমে আমরা চাই, গ্রাহকরা যেন আরও সহজে, দ্রুত এবং নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল সেবার সুবিধা নিতে পারেন। আমরা বিশ্বাস করি, প্রকৃত উদ্ভাবন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনে পরিবর্তন আনে এবং তাদের প্রয়োজনের সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করে। মাইবিএল অ্যাপের এই সাফল্য আমাদের সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।
    সাম্প্রতিক সময়ে মাইবিএল অ্যাপে যুক্ত হয়েছে আরও উন্নত ব্যক্তিগতকরণ, উচ্চতর কর্মক্ষমতা এবং ব্যবহারবান্ধব নতুন সব ফিচার। এসব আপডেটের মাধ্যমে অ্যাপটি এখন ব্যবহারকারীদের সার্বক্ষণিক ডিজিটাল সহযোগী হিসেবে আরও নির্ভরযোগ্য ও আকর্ষণীয় রূপে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাইলফলক অর্জন বাংলালিংকের গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন ও যত্নশীলতার ধারাবাহিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ সংযোজন, যা বাংলাদেশের টেলিকম খাতে প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করে তুলেছে। খবর বিজ্ঞপ্তির ●
    অকা/টেযো/সখবি/ই/বিকেল/৫ নভেম্বর/২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.