Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এক বছরের ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার

    ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ প্রথমবারের মতো ২৮ বিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলার অতিক্রম করেছে। এক বছরের ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশের নিট রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলারের কিছু বেশি। অর্থাৎ এক বছরে রিজার্ভের এই বড় ধরনের উল্লম্ফন আগে কখনো দেখা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া বৈদেশিক ঋণ পরিশোধ, চলতি ব্যয় নির্বাহ এবং স্বল্পমেয়াদি বৈদেশিক দায় মেটানোর পরও রিজার্ভে এই শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

    রিজার্ভ বৃদ্ধির পেছনে একাধিক কারণ কাজ করেছে। বিশেষ করে অর্থ পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসা এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকায় ডলারের বহিঃপ্রবাহ হ্রাস পেয়েছে। একই সঙ্গে প্রবাসী আয় বা রেমিটেন্সের প্রবাহ বেড়েছে এবং রপ্তানি আয়েও ইতিবাচক গতি দেখা গেছে। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় তুলনামূলক কম থাকায় রিজার্ভ দ্রুত বাড়তে সক্ষম হয়েছে।

    তবে রিজার্ভের এই শক্ত অবস্থানের মধ্যেও চলতি হিসাবের ভারসাম্যে নতুন করে চাপের ইঙ্গিত মিলছে। চলতি অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে দেশের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৭৪ কোটি ৮৯ লাখ ডলারে। আগস্ট পর্যন্ত যেখানে এই হিসাবে উদ্বৃত্ত ছিল, সেখানে সেপ্টেম্বর থেকে ঘাটতি দেখা দেয়। এই সময়ে রপ্তানি আয় কিছুটা কমে যাওয়ার পাশাপাশি আমদানি ব্যয় বেড়ে যাওয়াই ঘাটতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে নিট রিজার্ভ ছিল ২ হাজার ১৮ কোটি ডলার। এর বিপরীতে চলতি বছরের ২৮ ডিসেম্বর দিনের শুরুতে নিট রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৮১১ কোটি ডলারে। অর্থাৎ এক বছরে নিট রিজার্ভ বেড়েছে প্রায় ৭৯৩ কোটি ডলার। একই সময়ে দেশের গ্রস রিজার্ভও উল্লেখযোগ্যভাবে বেড়ে ২ হাজার ৪৯৭ কোটি ডলার থেকে ৩ হাজার ২৮০ কোটি ডলারে পৌঁছেছে।

    মাসিক হিসাবেও রিজার্ভ বৃদ্ধির ধারা স্পষ্ট। গত নভেম্বরের শেষ দিনে নিট রিজার্ভ ছিল ২ হাজার ৬৩৭ কোটি ডলার, যা এক মাসের ব্যবধানে বেড়ে প্রায় ১৭০–১৮০ কোটি ডলার যোগ হয়েছে।

    রিজার্ভের এই শক্ত অবস্থানের প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রাবাজারেও। ডলারের বিপরীতে টাকার মান মোটামুটি স্থিতিশীল রয়েছে। চলতি বছরের এপ্রিলের পর টাকার মান কিছুটা শক্তিশালী হলেও ডলারের দর নিয়ন্ত্রণে রাখতে পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনেছে। এতে একদিকে রিজার্ভ আরও শক্তিশালী হয়েছে, অন্যদিকে বিনিময় হারেও বড় ধরনের অস্থিরতা এড়ানো সম্ভব হয়েছে।

    সব মিলিয়ে রিজার্ভে রেকর্ড বৃদ্ধির এই ধারা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিলেও, চলতি হিসাবে নতুন করে ঘাটতির ইঙ্গিত ভবিষ্যতে বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় সতর্কতার প্রয়োজনীয়তাই তুলে ধরছে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.