Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    এপ্রিল ২৪, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণUpdated:এপ্রিল ২৪, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ67
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    শিপন হালদার ●

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা হামলাও চালাচ্ছে তেহরান। অনেকে বলছেন, অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই যুদ্ধ সহসাই থামছে না। এমন বাস্তবতায় অতিগুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়; এটি বিশ্ব অর্থনীতি, শক্তি নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতির অন্যতম চাবিকাঠি।

    হরমুজ প্রণালী হলো মধ্যপ্রাচ্যের ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্যে একটি সরু জলপথ। এটি প্রায় ৫৬ কিলোমিটার চওড়া। প্রণালীর একপাশে ইরান, অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের প্রধান তেল রফতানির পথ। প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধরনের ঝুঁকিতে পড়েছে।

    যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) এর তথ্য বলছে, ২০২৩ সালের প্রথমার্ধে প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যেত; যা প্রতিবছর সমুদ্রপথে পরিবহন করা প্রায় ৬০ হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি বাণিজ্যের সমতুল্য। এটি বৈশ্বিক সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। একইসঙ্গে এই জলপথ দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসেরও (এলএনজি) ২০ শতাংশ সরবরাহ হয়ে থাকে।

    বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৭৯ ডলারের ঘর অতিক্রম করেছে, যা একদিনেই প্রায় ৩ শতাংশ বৃদ্ধি। মূলত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় দামের এই উল্লম্ফন।

    সৌদি আরব প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যারেল অশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করে। এই পরিমাণ সৌদি আরবের যে কোনও প্রতিবেশী দেশের তুলনায় বেশি। জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বাজার পর্যবেক্ষক সংস্থা ভোরটেক্সার হিসাবে এ তথ্য উঠে এসেছে।

    আবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেবমতে, তুলনামূলকভাবে ইরান প্রতিদিন রপ্তানি করে ১৭ লাখ ব্যারেল তেল। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া হিসাবমতে, ২০২৫ সালের অর্থবছরে ইরান ৬ হাজার ৭০০ কোটি ডলারের তেল রপ্তানি করেছে। গত এক দশকের মধ্যে এটিই ছিল ইরানের সবচেয়ে বেশি তেল রাজস্ব।

    হরমুজ প্রণালি বন্ধ হলে এই বিপুল বাণিজ্য বাধাগ্রস্ত হবে। ক্ষতির মুখে পড়বে এশিয়াও। ভোরটেক্সার হিসেবে, ২০২২ সালে হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার দেশগুলোতে প্রায় ৮২ শতাংশ অশোধিত তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়েছে।

    বিশ্ববাজারের জন্য ইরানের রপ্তানি তেলের প্রায় ৯০ শতাংশ কেনে চীন একাই। এই প্রবাহ বাধাগ্রস্ত হলে চীনের জ্বালানি ও পরিবহণ খরচ বাড়বে। আবার প্রভাব ফেলবে ভোক্তাদের ওপর। বিশ্বজুড়ে বাড়বে মূল্যস্ফীতি।

    বাংলাদেশ মূলত সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। এই আমদানির পুরোটাই হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ফলে বাংলাদেশকে একযোগে মোকাবিলা করতে হতে পারে জ্বালানি সংকট, মূল্যস্ফীতির মতো ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। কারণ, পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেলের মজুত সক্ষমতা মাত্র ১৪ লাখ টন, যা দেশের সর্বোচ্চ ৪৫ দিনের চাহিদা পূরণে সক্ষম।

    বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ কমলেও তার সুফল বাংলাদেশে পৌঁছাতে সময় লাগে। আবার বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় কোনও প্রতিবন্ধকতা তৈরি হলে তাৎক্ষণিকভাবে দেশে সংকট তৈরি হয়। যার প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, গণপরিবহন, কৃষি ও শিল্প খাতে। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৩৪ শতাংশ এবং গণপরিবহনের ৯০ শতাংশই জ্বালানি তেলের ওপর নির্ভরশীল।

    তেলের দাম বাড়লে শুধু জ্বালানি খাতেই প্রভাব পড়ে না, এটি অর্থনীতির প্রায় সব খাতেই ছড়িয়ে পড়ে। পরিবহন ব্যয় বাড়লে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় কয়েকগুণ। আর এতে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের।

    এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশকে দ্রুত বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে। সরবরাহ ঠিক রাখতে এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি চুক্তি করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। আর বর্তমান রিজার্ভ ব্যবস্থাপনায় এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ●

    অকা/নিলে/ই/বিকেল/৬ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ

    লেখক সিনিয়র সাংবাদিক
    write2shipon@gmail.com

    সর্বশেষ হালনাগাদ 3 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    অদৃশ্য শত্রুর নাম মাইক্রোপ্লাস্টিক

    বরীষণের রাতেই সৃষ্টি হয় কালজয়ী ‘শ্রাবণের মেঘ”

    সুরের জাদুকর কমল দাশগুপ্ত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.